শাবিপ্রবি ভিসির বিরুদ্ধে দুই মামলা

১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৩ PM

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছেন দুই শিক্ষক। সোমবার (১৬ সেপ্টেম্বর) বাদীপক্ষের আইনজীবী এ এইচ এম এরশাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, একটি জীবন বিমা কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের স্বাস্থ্য বিমা সংক্রান্ত চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে শাবিপ্রবির দুই শিক্ষক বাদী হয়ে আলাদা দুটি মামলা করেছেন।

তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল হাই। অ্যাডভোকেট এএইচ এম এরশাদুল হক বলেন, গত ১২ সেপ্টেম্বর সিলেটের সিনিয়র সহকারী জজ সদর আদালতে তারা এই মামলা দুটি করেন।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষের মধ্যে শিক্ষক-কর্মকর্তাদের জন্য স্বাস্থ্য ও গোষ্ঠী জীবন বিমা চুক্তি সই করা হয়।

চুক্তি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যেকজনের বেতন থেকে ২৭১ টাকা করে কর্তন করা হচ্ছে।

মামলার বাদী পক্ষের ভাষ্য, তারা এ বিমার আওতায় যেতে রাজি ছিলেন না। তাই এ বিষয়ে আদালতে মামলা করা হয়েছেন।

কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যাল, দিন-রাত থাকছে নানা…
  • ১৫ নভেম্বর ২০২৬
উচ্চশিক্ষার জন্য জার্মান ভিসায় আবেদন করবেন যেভাবে, দেখুন ধা…
  • ১৫ নভেম্বর ২০২৬
নিজের বাড়ির দরজার সামনে পড়ে ছিল প্রবাসীর মরদেহ
  • ১৫ নভেম্বর ২০২৬
ইরানকে ঠেকাতে নেতানিয়াহুর নতুন কূটচাল!
  • ১৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ
  • ১৫ নভেম্বর ২০২৬
গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950