জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে খুবিতে কাল মানববন্ধন

১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৭:০৩ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিক ফাতেমা তুজ জিনিয়াকে সাময়িক বহিষ্কারের প্রতিবাদে আগামীকাল খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) এক মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের উদ্যোগে আয়োজিত মানববন্ধনটি মঙ্গলবার সকাল ১১টায় খুবির হাদী চত্বরে অনুষ্ঠিত হবে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষক শরিফুল ইসলাম জানান, শিক্ষার্থীদের যেকোন যৌক্তিক দাবিতে শিক্ষক হিসেবে আমাদের সমর্থন রয়েছে। এমন ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে সারাদেশের সাংবাদিকতা বিভাগ, ক্যাম্পাস সাংবাদিকতার সংগঠন ও শিক্ষার্থীরা প্রতিবাদমুখর হয়ে উঠুক। অবিলম্বে জিনিয়ার বহিষ্কার আদেশ প্রত্যাহারেরও দাবি জানান তিনি।

প্রসঙ্গত ডেইলি সান ও দ্যা ডেইলি ক্যাম্পাসের বশেমুরবিপ্রবি শাখা প্রতিনিধি ফাতেমা তুজ জিনিয়াকে ফেসবুকে স্ট্যাটাস ও বিশ্ববিদ্যালয় পরিপন্থী সংবাদ প্রকাশের অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক বহিষ্কার করে। জিনিয়া উক্ত বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী।

এই বহিষ্কারাদেশ অবিলম্বে প্রত্যাহারের দাবীতে ইতিমধ্যেই সরব হয়ে উঠেছে সাংবাদিক মহল। এরই প্রেক্ষিতে আগামীকাল খুবিতে মানববন্ধন কর্মসূচি দেওয়া হয়েছে।

আনোয়ারায় সিএনজিচালক সজ্জাদ হত্যায় জড়িত ‘মূল হত্যাকারী’ গ্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে কত শতাংশ ভোট পড়তে পারে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আইইউটি ভর্তি পরীক্ষা, যা জেনে রাখা ভালো
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ২০, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যা : প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬