টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে ফোনালাপ: ষড়যন্ত্র বলছে জাবি কর্তৃপক্ষ

১৬ সেপ্টেম্বর ২০১৯, ০১:৩৩ PM

© ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উন্নয়ন মহাপরিকল্পনার নির্মাণ কাজের টাকা পয়সার ভাগ-বাটোয়ারা নিয়ে ফাঁস হওয়া ফোনালাপ নিয়ে নিজেদের বক্তব্য তুলে ধরেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গণমাধ্যমে যে ফোনালাপ প্রচারিত-প্রকাশিত হয়েছে, তা অসত্য এবং উদ্দেশ্যমূলক বলে দাবি করা হয়েছে।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদ্য সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং জাবি ছাত্রলীগের নেতা সাদ্দাম হোসাইন এবং হামজা রহমান অন্তরের ফোনালাপে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কথাও উঠে আসে। যা রোববার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করা হয়।

এ ব্যাপারে জাবির জনসংযোগ দফতর থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দৃঢ়ভাবে জানাচ্ছেন যে, উপাচার্যেরে সঙ্গে টাকা ভাগের কোনো আলাপ হয়নি। তিনি কাউকেই অর্থ প্রদান করেননি। গোলাম রাব্বানী উপাচার্যকে বিতর্কিত করার ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ফোনালাপের গল্প তৈরি করেছেন। এ ধরনের পরিকল্পিত মিথ্যা গল্পের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছে কর্তৃপক্ষ। 

সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে কর্তৃপক্ষ আরও জানায়, এই মিথ্যে গল্পের সত্যাসত্য প্রমাণ করার দায়িত্ব উপাচার্যের নয়। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যায় যে, গোলাম রাব্বানী ও সাদ্দাম হোসাইনের কথোপকথনের শেষ পর্যায়ে ‘তিনি (রাব্বানী) সেন্ট্রাল ছাত্রলীগের সেক্রেটারী ছিলেন। আমি তার রাজনীতি করতাম। অনেক কথাই তার সাথে হয়েছে। সে যা বলতে বলেছে তাই বলেছি, যা করতে বলেছে তাই করেছি’- ইত্যাদি কথার মাধ্যমে তাদের মধ্যকার কথোপকথন যে পূর্ব পরিকল্পিত এবং সাজানো ছিল, তা স্পষ্ট হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঠক তথা দেশবাসী এবং সংশ্লিষ্ট সকলকে মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে সমর্থন ও অবস্থান নেয়ার আহবান জানাচ্ছে।

কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যাল, দিন-রাত থাকছে নানা…
  • ১৫ নভেম্বর ২০২৬
উচ্চশিক্ষার জন্য জার্মান ভিসায় আবেদন করবেন যেভাবে, দেখুন ধা…
  • ১৫ নভেম্বর ২০২৬
নিজের বাড়ির দরজার সামনে পড়ে ছিল প্রবাসীর মরদেহ
  • ১৫ নভেম্বর ২০২৬
ইরানকে ঠেকাতে নেতানিয়াহুর নতুন কূটচাল!
  • ১৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ
  • ১৫ নভেম্বর ২০২৬
গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950