রাবির ভর্তি পরীক্ষার প্রাথমিক ফল প্রকাশ আজ

১৬ সেপ্টেম্বর ২০১৯, ০৯:৪৪ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের ফলাফল আজ সোমবার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যা এ তথ্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এবার মোট আবেদন জমা পড়েছে এক লাখ ৩৭ হাজার। আবেদন করা শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসির ফলাফলের ভিত্তিতে বিশেষ কোটাসহ প্রতি ইউনিটে ৩২ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নিবে। প্রতি ইউনিটে ভর্তি পরীক্ষার ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে সার্ভিস চার্জসহ ১ হাজার ৩২০ টাকা।

অধ্যাপক মোল্যা জানান, দ্বিতীয় ধাপে চূড়ান্ত আবেদন প্রক্রিয়া ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। প্রাথমিক আবেদনে ‘এ’ ইউনিটে ৫৪ হাজার, ‘বি’ ইউনিটে ২৭ হাজার ও ‘সি’ ইউনিটে ৫৬ হাজার আবেদন জমা পড়ে। ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে মানবিক শাখায় এসএসসি ও এইচএসসি পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩ সহ জিপিএ ৭ থাকতে হবে, ‘বি’ ইউনিটে বাণিজ্য শাখায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ জিপিএ ৭.৫০ থাকতে হবে এবং ‘সি’ ইউনিটে বিজ্ঞান শাখায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ জিপিএ ৮.০০ থাকতে হবে।

এদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশ করা শিক্ষার্থীরাও সংশিষ্ট ইউনিটে আবেদন করেছে। তবে তাদের প্রাপ্ত জিপিএ ৫.০০ স্কেলে নির্ধারিত হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠির ভিত্তিতে আবেদন করার সুযোগ দেয়া হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি সম্পর্কিত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে ।

কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যাল, দিন-রাত থাকছে নানা…
  • ১৫ নভেম্বর ২০২৬
উচ্চশিক্ষার জন্য জার্মান ভিসায় আবেদন করবেন যেভাবে, দেখুন ধা…
  • ১৫ নভেম্বর ২০২৬
নিজের বাড়ির দরজার সামনে পড়ে ছিল প্রবাসীর মরদেহ
  • ১৫ নভেম্বর ২০২৬
ইরানকে ঠেকাতে নেতানিয়াহুর নতুন কূটচাল!
  • ১৫ নভেম্বর ২০২৬
শ্রমিক আন্দোলনের জেরে গাজীপুরে আরও ২৯ পোশাক কারখানা বন্ধ
  • ১৫ নভেম্বর ২০২৬
গ্যাস সিলিন্ডারের আগুনে প্রবাসীর ১৩ ঘরসহ হোটেল-চায়ের দোকান …
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950