৭ বছরে রাবির 'সংস্কৃতায়ন', দিনব্যাপী আয়োজন

১৫ সেপ্টেম্বর ২০১৯, ০৩:৪৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

পথচলার ৬ বছর শেষ করে ৭ বছরে পা দিচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক প্লাটফর্ম 'সংস্কৃতায়ন'। এ উপলক্ষে ১৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) দিনব্যাপী নানা আয়োজন করেছে সংগঠনটি। রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সচিব সুখন সরকার।

দু পর্বের আয়োজনের প্রথম পর্বে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠানের উদ্বোধন করবেন নাট্যজন এস.এম. আবু বকর ও অধ্যাপক মলয় ভৌমিক। এরপরই মিলনায়তনের দক্ষিণে 'নন্দনায়ন'র শিল্পকর্ম প্রদর্শনী উন্মোচন করবেন তারা। প্রদর্শনীতে স্থান পাবে চারুকলা অনুষদ ও অন্যান্য শিল্পগবেষক দের শিল্পকর্ম। উন্মোচন শেষে ৬ষ্ঠ বার্ষিক উদযাপনের মঙ্গলযাত্রা করবে সংগঠনটি।

শোভাযাত্রা শেষে মিলনায়তনে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দিবেন সংগঠনটির আহবায়ক ড. আমির জামান। এতে 'বাঙালি সংস্কৃতির প্রকৃতি ও স্বরূপ ' শিরোনামে সূচনালোচনা করবেন অধ্যাপক এস. এম আবু বকর। এরপর থেকে নন্দনায়ন, উচ্চাঙ্গসংগীত, ধ্রুপদীনৃত্য, মূকাভিনয় নিয়ে আলোচনা করবেন সাংস্কৃতিক অঙ্গনের আমন্ত্রিত ব্যাক্তিবর্গগন। দুপুর ১ টায় অধ্যাপক মলয় ভৌমিকের শিল্প সমালোচনার মধ্য দিয়ে শেষ হবে অনুষ্ঠানের প্রথম পর্ব।

ঐদিন বিকেল সাড়ে ৫ টায় সঙ্গীতায়নের পরিবেশনায় উচ্চাঙ্গসংগীতের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠানের সমাপনী পর্ব। এসময় নৃত্য সংগঠন নৃত্যায়নের ধ্রুপদী নৃত্য ও মূকাভিনয় সংগঠন মূকাভিনয়মের 'বাঙালির অভিযাত্রা' নামে মূকাভিনয়ের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে।

সুস্থ সংস্কৃতির সুষ্ঠু চর্চার মধ্য দিয়ে আগামী বিশ্ব গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সংস্কৃতায়ন।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬