খুবিতে বায়ো-ইন্টারপ্রিনিউয়ারশিপ শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৫ PM

© টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শিক্ষার্থীদের সংগঠন ‘খুলনা বিশ্ববিদ্যালয় এ্যাসোসিয়েশন অব স্টুডেন্টস ইন এগ্রিকালচার এন্ড রিলেটেড সায়েন্সেস (কুয়াস)’ এর উদ্যোগে "বায়ো-ইন্টারপ্রিনিউয়ারশিপ ১.০" শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনের স্থাপত্য ডিসিপ্লিনের উঠানে এ দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রবিষয়ক পরিচালকের পক্ষে সহকারী ছাত্রবিষয়ক পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইয়াস বাংলাদেশের এ্যাডভাইজার প্রফেসর ড. মো: মতিউল ইসলাম। অতিথি বক্তা ছিলেন ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. নূর উন নবী ও সহযোগী অধ্যাপক ড. তরুণ কান্তি বোস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়াসের সভাপতি মো: তানজিমুল ইসলাম।

কর্মশালা শেষে অংশীগ্রহণকারীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট সংগঠনের সদস্য শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পূর্বাচলে ঢাবির বর্ধিত ক্যাম্পাসের দাবি স্থানীয় এমপির, জবাব…
  • ০২ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, মানতে হবে যেসব নির্দেশন…
  • ০২ এপ্রিল ২০২৬
শ্যুটার ফয়সাল ও তার সহযোগীদের ১৪ দিনের রিমান্ডে দিল আদালত
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় নিলেন এসিল্যান্ড
  • ০২ এপ্রিল ২০২৬
ক্রয়সংক্রান্ত জটিলতায় টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জ…
  • ০২ এপ্রিল ২০২৬
হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী
  • ০২ এপ্রিল ২০২৬