ইবির হলে গরুর মাংস নিষিদ্ধ!

১৪ সেপ্টেম্বর ২০১৯, ০৮:২৫ AM
বঙ্গবন্ধু হল, ইবি।

বঙ্গবন্ধু হল, ইবি। © ফাইল ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ডাইনিংয়ে গরুর মাংস বিক্রি করায় ডাইনিং ম্যানেজারকে শাসিয়েছেন হল প্রভোস্ট। এঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, হলের ডাইনিং ম্যানেজার তোতা মন্ডল প্রায় এক বছর ধরে বঙ্গবন্ধু হলের ডাইনিং ম্যানেজারের দায়িত্বে রয়েছেন। তিনি প্রতি সপ্তাহে ডাইনিংয়ে পোলাও এবং গরুর মাংস বিক্রি করে আসছেন। গত বৃহস্পতিবার হলের প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার তাকে গরুর মাংস বিক্রি করায় শাসিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি। একই সঙ্গে হলে গরুর মাংস বিক্রি করতে নিষেধ করেছেন প্রভোস্ট।

এ বিষয়ে হলের ডাইনিং ম্যানেজার তোতা মন্ডল জানান, গত সপ্তাহে ডাইনিংয়ে খাবারে তালিকায় গরুর মাংস রাখায় প্রভোস্ট ফোন দিয়ে তাকে বকাঝকা করেছেন। তিনি ডাইনিং ম্যানেজারকে উদ্দেশ করে বলেছেন- ‘গরুর মাংস কার কাছে শুনে এ হলে বিক্রি করা হচ্ছে? এ হলে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ। তুমি আগামী শনিবার এসে আমার সঙ্গে দেখা করবা।’

এদিকে হঠাৎ হলে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করার কথা শুনে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিক্ষার্থী। জয়নুল আবেদীন নামের ওই হলের এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে অসাম্প্রদায়িকতায় বিশ্বসী ছিলেন। কিন্তু আজ বঙ্গবন্ধু হলেরই প্রভোস্ট গরুর মাংস বিক্রি নিষিদ্ধ করেছেন। আমরা এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এ বিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের হাউস টিউটর রবিউল ইসলাম বলেন, ‘একটি হলে গরুর মাংস বিক্রি নিষিদ্ধ, এটা কীভাবে সম্ভব? আমার জানা মতে এ ধরনের কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।’

অভিযোগের বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। শিক্ষার্থীরা আমাকে অভিযোগ করেছে- ডাইনিং ম্যানেজার একেক সপ্তাহে একেক রকম খাবার দেয়। আমি ম্যানেজারকে বলেছি যে, তুমি ডাইনিংয়ে তোমার ইচ্ছামতো খাবার দিতে পারবা না। খাবারের তালিকা আমরা নির্ধারণ করে দেবো। সেটি গরুর মাংস কিংবা মুরগীর মাংস। আমি তাকে আরও বলেছি, প্রতি সপ্তাহে গরুর মাংস না রেখে মাসে একদিন তো খাসির মাংসও রাখতে পার।

ট্যাগ: ইবি
তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে র…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যাল, দিন-রাত থাকছে নানা…
  • ১৫ নভেম্বর ২০২৬
উচ্চশিক্ষার জন্য জার্মান ভিসায় আবেদন করবেন যেভাবে, দেখুন ধা…
  • ১৫ নভেম্বর ২০২৬
নিজের বাড়ির দরজার সামনে পড়ে ছিল প্রবাসীর মরদেহ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950