বশেমুরবিপ্রবিতে সাংবাদিককে বহিষ্কারে চবিসাসের নিন্দা

১২ সেপ্টেম্বর ২০১৯, ০৯:১৯ PM

© টিডিসি ফটো

ইংরেজি দৈনিক দ্যা ডেইলি সান ও ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। দ্রুত সময়ের মধ্যে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা না হলে সারা দেশের ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ার দিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সভাপতি আবদুল্লাহ আল ফয়সাল ও সাধারণ সম্পাদক জোবায়ের চৌধুরী এক যৌথ বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমের খবরে আমরা জানতে পেরেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে নিয়ে আপত্তিকর স্ট্যাটাস এবং উপ-উপাচার্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফেসবুক আইডি হ্যাক করে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা সৃষ্টির হুমকির অভিযোগ এনে গত বুধবার (১১ সেপ্টেম্বর) দ্য ডেইলি সানের প্রতিনিধি ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু কর্তৃপক্ষ অভিযোগের বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দিতে পারেনি।

নেতৃবৃন্দ আরও বলেন, শুধু এই সাংবাদিকের ক্ষেত্রেই নয়, গত ছয় মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাস দেয়ায় বিশ্ববিদ্যালয়টির ২১ জন শিক্ষার্থীকে শোকজ নোটিশ এবং সাতজন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বাংলাদেশের সংবিধান দেশের নাগরিককে মত প্রকাশের অধিকার প্রদান করেছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বৈরাচারী কায়দায় সাংবিধানিক অধিকার হরণ করছে।'

নেতৃবৃন্দ বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে অনিয়ম রুখতে ও সুশাসন প্রতিষ্ঠায় ক্যাম্পাস সাংবাদিকরা কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সাম্প্রতিক কর্মকান্ড স্বাধীন গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। এ ধরণের ঘটনা ক্যাম্পাস সাংবাদিকতা হুমকির মুখোমুখি করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতি আহবান, দ্রুত সময়ের মধ্যে ফাতেমা-তুজ-জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ছাত্রত্ব ফিরিয়ে দিতে হবে। অন্যথায় দেশের ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।'

এ ঘটনার সুষ্ঠু সমাধান ও বিশ্ববিদ্যালয়ে মত প্রকাশের পরিবেশ ফিরিয়ে আনতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও শিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

ঈদুল ফিতর উদযাপন শুরু হয় কখন থেকে, ইতিহাস ও তাৎপর্য কী?
  • ২০ মার্চ ২০২৬
কাল সারা দেশে তুমুল বৃষ্টির আভাস, কোন বিভাগে কখন-জানালেন আব…
  • ২০ মার্চ ২০২৬
ঈদের সময়ে বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে?
  • ২০ মার্চ ২০২৬
শিশুকে অপহরণ করে মায়ের কাছে মুক্তিপণ দাবি বাবার, অতঃপর...
  • ২০ মার্চ ২০২৬
এইচএসসির একাধিক কেন্দ্র বাতিল, দেখুন তালিকা
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence