শাবিপ্রবি দিক থিয়েটারের ২১ বছরে পদার্পনে ‘একুশের অঙ্কুশ’

১২ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৪ PM

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম নাট্য সংগঠন ‘দিক থিয়েটার’র ২১তম বর্ষে পদার্পন উপলক্ষ্যে তিন দিনব্যাপী বর্ণাঢ্য নাট্যোৎসব আয়োজন করতে যাচ্ছে। ‘একুশের অঙ্কুশ’ নামে এ নাট্যোৎসব ‍আগামী ১৬ সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হয়ে বুধবার শেষ হবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবে আয়োজিত এক মত বিনিময় সভায় এ তথ্য জানান সংগঠনের সাধারণ সম্পাদক পাপ্পু রায়।

তিনি জানান, উৎসবের প্রথমদিন ১৬ সেপ্টেম্বর (সোমবার) দুপুর সাড়ে ১২টায় সংগঠনটি তাদের ২১তম বর্ষে পর্দাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় সেন্টারের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হবে। পরবর্তী সংগঠনের উপদেষ্টা, সাবেক-বর্তমান সদস্যদের নিয়ে কেক কাটার মাধ্যমে নাটোৎসবের উদ্বোধন করা হবে।

এছাড়া আগামী ১৭ ও ১৮ সেপ্টেম্বর (মঙ্গল ও বুধবার) সন্ধ্যা সাড়ে ৬ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে যথাক্রমে ‘ভাইবে রাধারমণ’ ও ‘পুঁটি রামায়ন’ নামে দুটি নাটক মঞ্চস্থ হবে।

নাটকের টিকেট পাওয়া যাবে বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় অবস্থিত দিক থিয়েটার এর টিকেট বুথে এবং শো এর পূর্বে অডিটোরিয়ামের সামনে টিকেট কাউন্টারে। প্রতিটি টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।

মতবিনিময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সহসাধারণ সম্পাদক বিকু রঞ্জন দাশ, সাংগঠনিক সম্পাদক মন্তুস দে বাধন, দপ্তর সম্পাদক আব্দুল বাছিত প্রমুখ।

উল্লেখ্য, ‘নাটকে সাম্যের আন্দোলন, জীবনের ভাষায় মুক্তি অন্বেষণ’ এই শ্লোগানকে সামনে রেখে দিক থিয়েটার ১৯৯৯ সালের ১৮ আগস্ট যাত্রা শুরু করেছিল।

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে র…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যাল, দিন-রাত থাকছে নানা…
  • ১৫ নভেম্বর ২০২৬
উচ্চশিক্ষার জন্য জার্মান ভিসায় আবেদন করবেন যেভাবে, দেখুন ধা…
  • ১৫ নভেম্বর ২০২৬
নিজের বাড়ির দরজার সামনে পড়ে ছিল প্রবাসীর মরদেহ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950