খালেদা জিয়ার মুক্তির দাবি রাবি বিএনপিপন্থী শিক্ষকদের

১২ সেপ্টেম্বর ২০১৯, ০৫:২২ PM
শিক্ষকদের মানববন্ধন

শিক্ষকদের মানববন্ধন © টিডিসি ফটো

জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তির দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক ফোরাম। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সামনে এই মানববন্ধন করেন তারা।

জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. হাবীবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন শিক্ষক ফোরামের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রশীদ, শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. আমজাদ হোসেন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. ফজলুল হক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে বাংলাদেশকে কলঙ্কিত করা হয়েছে। তিনি অসুস্থ অথচ তার সুস্থতার জন্য জামিন পর্যন্ত দেওয়া হচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তাছাড়া দেশে রোহিঙ্গা সমস্যা আবার আসামের মুসলমানদের আমাদের দেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু সরকার থেকে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। আজকে বিভিন্নভাবে দুর্নীতি হচ্ছে কিন্তু দেখার কেউ নেই। তবে কি এই জন্য আমাদের দেশকে স্বাধীন করেছি। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তির দাবি জানান তারা।

তিন দাবিতে ১-১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের রাজধানীতে …
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে তিনটি ব্লক, বিকেলে বসানো হবে র…
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে ইয়াবাসহ গ্রেপ্তার ৩
  • ১৫ নভেম্বর ২০২৬
কক্সবাজারে তিন মাসের পর্যটন কার্নিভ্যাল, দিন-রাত থাকছে নানা…
  • ১৫ নভেম্বর ২০২৬
উচ্চশিক্ষার জন্য জার্মান ভিসায় আবেদন করবেন যেভাবে, দেখুন ধা…
  • ১৫ নভেম্বর ২০২৬
নিজের বাড়ির দরজার সামনে পড়ে ছিল প্রবাসীর মরদেহ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950