বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর: ফাইন-ফিরোজের পর সুব্রত গ্রেপ্তার

২৪ আগস্ট ২০১৯, ০৬:১২ PM

© টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করার অভিযোগে দায়েরকৃত মামলা আরো এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সুব্রত ঘোষ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ফয়সাল আযম ফাইনের অনুসারী।

শনিবার (২৪আগস্ট) দুপুরে ক্যাম্পাস থেকে তাকে গ্রেফতার করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন রংপুর তাজহাট থানার ওসি শেখ রোকনুজ্জামান। এ নিয়ে এ মামলায় মোট তিন আসামীকে গ্রেপ্তার করল পুলিশ। এরআগে গ্রেফতারকৃতরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ফয়সাল আযম ফাইন ও সর্দারপাড়া এলাকার ফিরোজ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেরোবি শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বিশ্ববিদ্যালয়ের দুই হলের বেশ কয়েকটি কক্ষে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাংচুর করে ছাত্রলীগ নেতারা।

এ ঘটনার প্রেক্ষিতে গতকাল ২৩ আগস্ট ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য ফয়সাল আযম ফাইনকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া।

দেখুন: বঙ্গবন্ধুর ছবি ভাংচুর: গ্রেফতার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা

মামলার অন্য আসামীরা হলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবে সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন, বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক মিথিশ বর্মণ, ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের সভাপতি ইমরান কবীর, ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী, জিসান, সুব্রত ঘোষ অর্ণব, এলিট ও গোলাম মুর্শিদ। মামলায় ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামী হিসেবে উল্লেখ করা হয়েছে।

ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দিনের পদত্যাগ
  • ২৩ এপ্রিল ২০২৬
আইইএলটিএস পরীক্ষা দিতে এসেছিলেন ঢাকায়, হোটেলে মিলল তরুণীর ম…
  • ২৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, আবেদন শেষ ২ মে
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের
  • ২৩ এপ্রিল ২০২৬
শিক্ষক সংকটে ধুঁকছে বেনীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহ…
  • ২৩ এপ্রিল ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ স্থগিত রাখতে আইনি নোটিশ
  • ২৩ এপ্রিল ২০২৬