পবিপ্রবি’র প্রতারক সেকশন অফিসার বরখাস্ত

চাকুরী দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

২০ আগস্ট ২০১৯, ০৭:৪৫ PM

© টিডিসি ফটো

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভূঁয়া নিয়োগ পত্রে একাধিক ব্যক্তিকে চাকুরী দেয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার দায়ে প্রতারক সেকশন অফিসার কে.এম শাহাদাৎ হোসেনকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

পবিপ্রবি’র রেজিষ্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত গত এক আদেশে কেন্দ্রীয় গ্রণ্থাগারের সেকশন অফিসার কে.এম শাহাদাৎ হোসেনকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সাধারণ আচরণ ও শৃঙ্খলা বিধি ১(গ) এবং দন্ডের ভিত্তি ২(খ) (ঙ) ও (চ) ধারার অপরাধে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পবিপ্রবি’র রেজিষ্ট্রারা দপ্তর সূত্রে জানায়, পটুয়াখালী শহরের মুক্তিযোদ্ধা সড়কের জনৈক ওমর ফারুকের ছেলে বনি আমীন রনিকে এমএলএসএস পদে চাকুরী দেয়ার প্রলোভনে ভূঁয়া নিয়োগ পত্র দিয়ে নগদ ৬লাখ ৫০হাজার টাকা হাতিয়ে নেয় পবিপ্রবি’র ওই সেকশন অফিসার। চাকুরীতে যোগদান করতে এসে ভূঁয়া নিয়োগ পত্র ধরা পরলে বনি আমীন রণির পিতা ওমর ফারুক শাহাদাতের বিরুদ্ধে রেজিষ্ট্রারের বরাবরে লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রাথমিক তদন্তে প্রমানীত হওয়ায় তাকে চাকুরী থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।

রেজিষ্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, আরও একাধিক ব্যক্তিকে চাকুরী দেয়ার নামে অভিযুক্ত সেকশন অফিসার শাহাদাৎ হোসেন প্রতারণার আশ্রয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।

বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬
২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
প্রশ্নপত্র ফাঁস করে কারা—জানালেন শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের ঘোষণা দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬
পাবলিক পরীক্ষা পদ্ধতিতে কী পরিবর্তন করতে চাইছে সরকার?
  • ১২ এপ্রিল ২০২৬