প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বশেমুরবিপ্রবির ৬ শিক্ষার্থী

২০ আগস্ট ২০১৯, ০৬:৫৬ PM

© ফাইল ফটো

বিগত বছরগুলোর ন্যায় এবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ৬ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ এর জন্য মনোনীত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো: নুরুদ্দীন আহমেদ।

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের মোঃ মামুনুর রশিদ (সিজিপিএ ৩.৯০), ইন্জিনিয়ারিং অনুষদের কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং (সিএসই) বিভাগের মোঃ সোয়েব হাওলাদার (সিজিপিএ ৩.৮৭), সামাজিক বিজ্ঞান অনুষদের সমাজ বিজ্ঞান বিভাগের নিপা সরকার (সিজিপিএ ৩.৭৮), জীববিজ্ঞান অনুষদের ফার্মেসী বিভাগের মোঃ আরমান আলী (সিজিপিএ ৩.৮৪), ব্যবসায় শিক্ষা অনুষদের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের মোসাঃ আফরোজা খানম (সিজিপিএ ৩.৮৯) এবং মানবিক অনুষদের ইংরেজি বিভাগের দিলারা খাতুন (৩.৪৯)

এ বিষয়ে ড. মো: নুরুদ্দীন আহমেদ জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক প্রধানমন্ত্রী স্বর্নপদক ২০১৮ এর জন্য আহ্বানকৃত দরখাস্তের প্রেক্ষিতে ২০১৮ সালের ফলাফল অনুযায়ী ৬ টি অনুষদের সর্বোচ্চ সিজিপিএ ধারী ৬ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখায় উৎসাহ প্রদানের উদ্দেশ্যে ২০০৫ সালে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।

ভাড়া নিয়ে তর্ক, চলন্ত বাস থেকে লাথি মেরে ফেলে দিলেন সুপারভা…
  • ১৫ নভেম্বর ২০২৬
১৯ বছরেও শুকায়নি সিডরের ক্ষত, বলেশ্বরের ভাঙনে নতুন আতঙ্ক
  • ১৫ নভেম্বর ২০২৬
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে বড় চমক
  • ১৫ নভেম্বর ২০২৬
বোরহানউদ্দিনে ১৫৬ প্রাথমিক বিদ্যালয়ের ১০০টিতে প্রধান শিক্ষক…
  • ১৫ নভেম্বর ২০২৬
হাসিনাকে ফেরাতে হলে অপরাধ হতে হবে অন্তত ১ বছর জেল, ‘রাজনৈতি…
  • ১৫ নভেম্বর ২০২৬
বই পড়ায় ১০২ দেশের মধ্যে ৯৭তম বাংলাদেশ, শীর্ষে যুক্তরাষ্ট্র…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950