বেরোবিতেই প্রথম চালু হলো ক্যাম্পাস রেডিও

© টিডিসি ফটো

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) রংপুর এ ক্যাম্পাস রেডিও এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে। মঙ্গলমবার সকাল ১১টায় প্রশাসনিক ভবনের ২য় তলায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও ক্যাম্পাস রেডিও এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেন।

এ সময় উপাচার্য বলেন, দেশের পাবলিক বিশ্বিবদ্যালয়গুলোর মধ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুরই প্রথম ক্যাম্পাস রেডিও চালু করলো। শোকের মাসে শোককে শক্তিতে রূপান্তরিত করার অভিপ্রায় নিয়ে শুরু করা হয়েছে বেরোবি ক্যাম্পাস রেডিও এর পরীক্ষামূলক সম্প্রচার। শোকাবহ আগস্টে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণসহ বঙ্গবন্ধু’র বিভিন্ন সময়ের অন্যান্য ভাষণও বেরোবি ক্যাম্পাস রেডিও সম্প্রচার করবে বলেও জানান তিনি।

এ সময় কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, পরিসংখ্যান বিভাগের প্রধান ড. মোঃ রশীদুল ইসলাম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক আপেল মাহমুদ, শহীদ মুখতার ইলাহী হল এর সহকারী প্রভোস্ট মো: শামীম হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মোহাঃ মাহামুদুল হক,অর্থনীতি বিভাগের প্রভাষক কাজী নেওয়াজ মোস্তফা, ইতিহাস ও প্রতœতত্ত¡ বিভাগের প্রভাষক সোহাগ আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস রেডিও শুনতে লগইন করতে হবে www.brucr.net এই সাইটে।

পাবনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সেন্টমার্টিনের আকাশে রহস্যময় ড্রোন, বাড়ছে উদ্বেগ
  • ০৩ এপ্রিল ২০২৬
মার্কিন সেনাপ্রধান জেনারেল র‌্যান্ডি জর্জ বরখাস্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিস সময় কমানো, দোকান বন্ধ, ইলেকট্রিক বাসসহ যে ৭ সিদ্ধান্ত …
  • ০৩ এপ্রিল ২০২৬
নকলরোধে পাবলিক পরীক্ষা আইনে আসছে কড়াকড়ি, খসড়া অনুমোদন
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, মানতে হবে যেসব নির্দ…
  • ০৩ এপ্রিল ২০২৬