কুবিতে ভর্তি আবেদন শুরু পহেলা সেপ্টেম্বর থেকে

১৯ আগস্ট ২০১৯, ০৬:৪৭ PM

© সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে পহেলা সেপ্টেম্বর থেকে। ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দিনরাত যে কোন সময় অনলাইনে আবেদন করা যাবে। সোমবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী’র সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও সভায় ইউনিট ভিত্তিক সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী ৮ নভেম্বর সকাল ১০টায় ‘এ’ ইউনিট ও বিকাল ৩টায় ‘বি’ ইউনিট এবং ৯ নভেম্বরসকাল ১০টায় ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য গণমাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://www.cou.ac.bd/undergraduate_admissioncircular ও হেল্পলাইন ০১৫৫৭-৩৩০৩৮১ / ০১৫৫৭-৩৩০৩৮২ তে জানা যাবে।

উল্লেখ্য, ৩ টি ইউনিটে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ৬ টি অনুষদের অধীনে ১৯ টি বিভাগে এক হাজার ৪০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬