জাতীয় শোক দিবসে বশেমুরবিপ্রবিতে দোয়া মাহফিল

© টিডিসি ফটো

গোপালগন্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৯ পালনের অংশ হিসেবে ১৫ আগস্ট ২০১৯ বাদ আছর বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় মসজিদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন সহ উপ-রেজিস্ট্রার মো. তহিদুল ইসলাম, জনসংযোগ কর্মকর্তা মো. মাহবুবুল আলম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. এমদাদুল হক, সহকারী প্রকৌশলী সরাফত খান, প্রশাসনিক কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বিশ্ববিদ্যালয়ের কেদ্রীয় মসজিদর ইমাম মুফতি আব্দুল্লাহ আল মামুন উক্ত দোয়া পরিচালনা করেন। দোয়ায় জাতির পিতাসহ ১৫ আগস্ট সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের নেতৃত্বে শিক্ষক ও কর্মকর্তাগণ টুঙ্গীপাড়ায় জাতির পিতার মাজারে মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেন এবং জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

মানসিক ভারসাম্যহীন যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদ্রাসার এমপিওভুক্তর উৎসব ভাতার চেক ছাড়
  • ১৩ এপ্রিল ২০২৬
জাবিতে স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
  • ১৩ এপ্রিল ২০২৬
সংসদে উপস্থাপিত ‘ভুল তথ্যের’ জবাব দিলেন সদ্যবিদায়ী ৫ কমিশন…
  • ১৩ এপ্রিল ২০২৬
ছেলেসহ তিনজনকে কুপিয়ে ছাদ থেকে লাফ অবসরপ্রাপ্ত কনস্টেবলের, …
  • ১৩ এপ্রিল ২০২৬
চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না
  • ১৩ এপ্রিল ২০২৬