জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে ফের সংঘর্ষ

২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ PM
জবি ছাত্রদল

জবি ছাত্রদল © টিডিসি ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের ২ গ্রুপের মধ্যে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সদস্য সচিব শামসুল আরেফীন ও যুগ্ম-আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের গ্রুপের মধ্যে এ সংঘর্ষ চলছে বলে জানা গেছে। 

আজ রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এখন ক্যাম্পাসে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে বলে জানা গেছে। 

সংঘর্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন সাইফসহ অন্যান্য নেতাকর্মীদের দেখা গেছে।

এর আগে, গত ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক ভবনের তৃতীয় তলায় ‘শিক্ষা ভাবনা, ওরিয়েন্টালিজম এবং চিন্তার মৌলিকত্ব’ বিষয়ে পাঠচক্র আয়োজন করেন সদস্য সচিব শামসুল আরোফিন। 

এর প্রেক্ষিতে ফেসবুকে তীব্র সমালোচনা করে পোস্ট দেয় যুগ্ম-আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিক। সেখানে তিনি লেখেন, “একটা পাডা কতগুলো ছাত্রলীগ, শিবির আর হাইব্রিড নিয়ে ধাপ্পাবাজির ক্লাস খুলছে। যেখানে ওর মতো গরু তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। এই পাডা কথা বলতে বলতে দাঁড়ানো অবস্থা থেকে প্রায় মাটিতে শুয়ে পরে। জাস্ট লাইক এ্যা জোকার..!!  তুমি না হয় এরওর পা টিপে সামহাউ কিছু একটা হইছো। তুমি যেই ভেড়ার ১২-১৩ জনের পাল তৈরি করেছো- ওখানে আলো ছড়াবে এমন কাউকে দেখছি না..!! সব ধূলোয় অন্ধকার হাইব্রিড, লীগ আর শিবির। সতর্কবার্তা- ভাইয়া চরিত্র বদলাও, না হলে বদলে দেওয়া হবে। রাস্তার ছালছাড়া অথর্ব নেড়িকুকুর।”

এই পোস্ট নিয়েই সংঘর্ষের সূত্রাপাত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

‎এ বিষয়ে জবি ছাত্রদলের ১৭ নম্বর যুগ্ম-আহ্বায়ক নাহিয়ন বিন হক অনিক বলেন, শামসুল আরেফিনের গ্রুপের সঙ্গে থাকা কয়েকজন শিক্ষার্থী ও বহিরাগত তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীদের মধ্যে বাংলা বিভাগের ইমন, ছাত্রদলের আহ্বায়ক সদস্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইয়াসিন সাইফসহ আরও কয়েকজন ছিলেন বলে অভিযোগ করেন তিনি।
‎
‎অনিক বলেন, হামলার আগের রাতেও তাদের ক্যাম্পাসে প্রবেশ করলে মারধরের হুমকি দেওয়া হয়েছিল। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে রবিবার ভিক্টোরিয়া পার্কের গেটের পাশে চা খাওয়ার সময় তাদের ওপর রড ও পাইপ নিয়ে অতর্কিত হামলা চালানো হয়।
‎
‎তিনি আরও অভিযোগ করেন, শামসুল আরেফিনের গ্রুপের অধিকাংশ নেতাকর্মীর ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। তাদের কাছে অস্ত্র রয়েছে বলেও দাবি করেন তিনি। হামলার ঘটনায় ক্যাম্পাসের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান অনিক।
‎
‎এ দিকে সংঘর্ষের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, ‘দুই গ্রুপের নাম জানি না, তবে সংঘর্ষ হয়েছিল। আমরা পুলিশ ডেকে নিয়ে আসছি। এখন মোটামুটি পরিস্থিতি শান্ত আছে। উল্লেখযোগ্যভাবে কেউ আহত হয়নি। টুকটাক হয়তো লেগেছে।’
‎
‎ঘটনার বিষয়ে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান। পরে তার বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর ছাত্রদলের নবীনবরণের কনসার্ট শেষে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের সামনে কাঁঠালতলা এলাকায় সংগঠনটির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় জবি ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন সরদার , যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমিকে কারণ দর্শানোর নোটিস দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতির প্রজ্ঞাপন জ…
  • ১১ অক্টোবর ২০২৬
আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অষ্ট্রিয়ায়, কর…
  • ১১ অক্টোবর ২০২৬
একদিনের জন্য ঢাবি ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল
  • ১১ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক…
  • ১১ অক্টোবর ২০২৬
ঢাকা কর কমিশনারের কার্যালয় ৪-এ বিভিন্ন গ্রেডে ৪৯ পদে চাকরি,…
  • ১১ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা, কক্সবাজারের সেই প্রেমিক রাজু গ্রে…
  • ১১ অক্টোবর ২০২৬