ঢাবি থেকে মাইগ্রেশনকৃত সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা

০২ নভেম্বর ২০২৬, ০৮:২৮ AM
 সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় লোগো

সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় লোগো © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইগ্রেশনকৃত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের চতুর্থ বর্ষের স্নাতক (সম্মান) পরীক্ষা আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে। নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন—তিন ধরনের শিক্ষার্থীর জন্য এ পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম সমন্বয় কমিটির গত ২৯ অক্টোবরের সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের চতুর্থ বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষা-২০২৫ আগামী ৩০ নভেম্বর, সোমবার থেকে শুরু হবে।

এতে আরও বলা হয়েছে, পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম ও বিস্তারিত সময়সূচি যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

বিজ্ঞপ্তিতে সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এতে উপপরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশক্রমে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

‘সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে চরম মূল্য দিতে হবে’
  • ২২ নভেম্বর ২০২৬
নারায়নগঞ্জে চলন্ত বাসে আগুন
  • ২২ নভেম্বর ২০২৬
তরুণ কর্মী মিললেও দক্ষ কর্মী পাচ্ছে না শিল্পপ্রতিষ্ঠানগুলো
  • ২২ নভেম্বর ২০২৬
বিশ্বে সবচেয়ে কম দামে স্বর্ণ মেলে যে ১০ দেশে, ভরিপ্রতি দাম …
  • ২২ নভেম্বর ২০২৬
৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের গৌরবোজ্জ্বল যাত্রা
  • ২২ নভেম্বর ২০২৬
জুলাইয়ে শত শত পুলিশকে মারা হয়েছে, গোপালগঞ্জে শুধু থানা পুড়ি…
  • ২২ নভেম্বর ২০২৬