অপ্রতীমের মৃত্যুতে কুবিতে শোক, আজ বন্ধ ক্লাস-পরীক্ষা

২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ AM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ AM
ইশায়্যাত শাহরিয়ার অপ্রতীম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়

ইশায়্যাত শাহরিয়ার অপ্রতীম ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়্যাত শাহরিয়ার অপ্রতীমের ‘হত্যাকাণ্ডে’ শোক প্রকাশ করে আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সাধারণ শোক দিবস ও ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অপ্রতীমের হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে অপ্রতীমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, রবিবার (২০ সেপ্টেম্বর) সাধারণ শোক দিবস পালন করা হবে। এদিন সব বিভাগের ক্লাস ও পূর্বনির্ধারিত পরীক্ষা স্থগিত থাকবে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, ‘অপ্রতীমের মর্মান্তিক হত্যাকাণ্ডে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার মৃত্যুতে এতটাই শোকাহত যে স্বাভাবিক অবস্থায় নেই। তাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।’

সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬
অবশেষে পাওয়া গেল জার্মান পর্যটকের ল্যাপটপ, যেভাবে উদ্ধার
  • ১১ অক্টোবর ২০২৬
পুলিশে তিন ক্যাটাগরিতে ইন্সপেক্টর পদে পদোন্নতির প্রজ্ঞাপন জ…
  • ১১ অক্টোবর ২০২৬
আইইএলটিএস ছাড়াই স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ অষ্ট্রিয়ায়, কর…
  • ১১ অক্টোবর ২০২৬
একদিনের জন্য ঢাবি ভিসির প্রতীকী দায়িত্বে এইচএসসি পড়ুয়া শীতল
  • ১১ অক্টোবর ২০২৬