বঙ্গমাতা সম্মাননা পদক পেলেন দেশের প্রথম নারী উপাচার্য

০৮ আগস্ট ২০১৯, ০৬:৪৪ PM

© টিডিসি ফটো

শিক্ষায় বিশেষ অবদানের জন্য ‘বঙ্গমাতা সম্মাননা পদক ২০১৯’ লাভ করেছেন দেশের প্রথম নারী উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। তিনি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে কর্মরত রয়েছেন। ‘বঙ্গমাতা পরিষদ’ এই সম্মাননা পদক প্রদান করে।

বৃহস্পতিবার (০৮ই আগস্ট) বঙ্গমাতা পরিষদের উদ্যোগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৯-তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এ পদক প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এম. পি। বিশেষ অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন, পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, এম. পি।

পদক গ্রহণকালে উপাচার্য তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, ‘নবীন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবনাদর্শ আলোচনায় বঙ্গমাতার জীবনাচারও আলোচনার অবিচ্ছেদ্য অংশ হিসেবে উদ্ভাসিত হয়ে উঠে। খোকা থেকে মুজিব, মুজিব থেকে মুজিব ভাই, মুজিব ভাই থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে জাতির পিতা হয়ে উঠার পেছনে যার অবদান অনস্বীকার্য, তিনি হচ্ছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

পদক গ্রহণ অনুষ্ঠানে জাবি উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে যতো বেশি আলোচনা হবে, বঙ্গমাতার অবদান ততো বেশি উদ্ভাসিত হবে। বঙ্গমাতার বিশালত্বের অজানা নতুন নতুন দিক উন্মোচিত হবে। বাংলার রাজনীতির ইতিহাসে বঙ্গবন্ধু ও বঙ্গমাতার নাম চির ভাস্বর হয়ে থাকবে।

আলোচিত সেই বিজ্ঞান শিক্ষক মারা গেছেন
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে সরাসরি উপস্থিত হয়ে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি শু…
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবির হল ক্যান্টিনে খাবারে মিলল জীবিত পোকা
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬