জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রম না থাকায় ছাত্র অধিকার নেতার পদত্যাগ, যোগ দিলেন ছাত্রশক্তিতে

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ PM
জাতীয় ছাত্রশক্তিতে যোগ দিয়েছেন শেখ সাদ আহমেদ সালমান।

জাতীয় ছাত্রশক্তিতে যোগ দিয়েছেন শেখ সাদ আহমেদ সালমান। © টিডিসি ছবি

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কার্যক্রম নিয়ে অসন্তোষের কথা জানিয়ে থেকে পদত্যাগ করেছেন সংগঠনটির তিতুমীর কলেজ শাখার সাহিত্যবিষয়ক সম্পাদক শেখ সাদ আহমেদ সালমান। পরে তিনি জাতীয় ছাত্রশক্তিতে যোগ দেন।

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তিতুমীর কলেজ ছাত্রশক্তির তৃতীয় সাধারণ সভায় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি নীরব হাসান সুজন ফুল দিয়ে শেখ সাদ আহমেদ সালমানকে বরণ করে নেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্যসচিব আল নোমান নিরব, মুখ্য সংগঠক শাহ আলম তানভীরসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে, ২০২৫ সালের ১৮ অক্টোবর বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিন ইয়ামিন মোল্লা ও সাধারণ সম্পাদক নাজমুল হাসানের স্বাক্ষরিত কমিটিতে শেখ সাদ আহমেদ সালমানকে সাহিত্যবিষয়ক সম্পাদক করা হয়।

পদত্যাগের বিষয়ে শেখ সাদ আহমেদ সালমান বলেন, ‘ছাত্র অধিকার পরিষদের কিছু কার্যক্রম আমার রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে সাংঘর্ষিক মনে হয়েছে। পাশাপাশি সংগঠনটির রাজনৈতিক সক্রিয়তা এবং জুলাই সনদ বাস্তবায়নে জোরালো কার্যক্রমও তেমন চোখে পড়েনি। এসব কারণে আমি ছাত্র অধিকার পরিষদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।’

জাতীয় ছাত্রশক্তিতে যোগদানের বিষয়ে তিনি বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের মূল চেতনা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে জাতীয় ছাত্রশক্তির কার্যক্রম আমাকে আকৃষ্ট করেছে। পেশিশক্তি ও দখলদারির রাজনীতির বিপরীতে ইতিবাচক ও বুদ্ধিবৃত্তিক রাজনৈতিক চর্চার কারণে আমি সংগঠনটিতে যুক্ত হয়েছি।’ 

এ ছাড়া একই দিনে আরও ১৫ জন সাধারণ শিক্ষার্থী জাতীয় ছাত্রশক্তিতে যোগ দেন।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬