জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই নারীর মৃত্যু

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ PM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস ও জবি লোগো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস ও জবি লোগো © টিডিসি সম্পাদিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই নারী মারা গেছেন। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন স্থানীয় বাসিন্দা শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০) ও আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪)।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, সোমবার বেলা ৩টার দিকে চার নারী একসঙ্গে পুকুরে গোসল করতে নামেন। তাদের মধ্যে দুজন সাঁতরে পুকুর থেকে উঠতে পারলেও অপর দুজন উঠতে পারেননি। পরে স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে তাদের উদ্ধার করেন। ততক্ষণে তাদের মৃত্যু হয় বলে জানান তিনি। 

পরিদর্শক আবুল কালাম আজাদ আরও বলেন, মরদেহগুলোর বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয় থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে যায় বলে জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইস উদ্দিন। তিনি বলেন, পুকুরটিতে জনসাধারণের প্রবেশ সীমিত করে আজই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬