কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের বিভিন্ন দপ্তর পরিদর্শন

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ PM
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের বিভিন্ন দপ্তর পরিদর্শন

কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের বিভিন্ন দপ্তর পরিদর্শন © সংগৃহীত

কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে সময়ানুবর্তিতা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক ও একাডেমিক কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বিভিন্ন দপ্তর পরিদর্শন করেছেন। 

আজ সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে অফিস শুরুর পর তিনি বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও বিভাগ সরেজমিনে পরিদর্শনে বের হন। এ সময় তিনি কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দাপ্তরিক কার্যক্রম এবং অফিসগুলোর সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে ২২ জন কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ অফিসে অনুপস্থিত পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে উপাচার্য বিভিন্ন দপ্তরে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং নিয়মিত ও যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থেকে দায়িত্ব পালনের বিষয়ে গুরুত্বারোপ করেন। 

পরিদর্শন শেষে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে। সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা একটি প্রতিষ্ঠানের কর্মদক্ষতা বৃদ্ধির অন্যতম প্রধান শর্ত। এ সময় যথাসময়ে কর্মস্থলে উপস্থিত না থাকা কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে ভবিষ্যতে দায়িত্ব পালনে আরও আন্তরিক ও সচেতন হওয়ার নির্দেশনা দেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে বলে জানান উপাচার্য।

গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ধর্মমন্ত্রী-এলজিআরডি প্রতিমন্ত্রীকে আস্তে কথা বলতে বললেন ডে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9