ব্র‍্যাকের পৃষ্ঠপোষকতায় ইবিতে স্থাপিত হচ্ছে ‘ক্যারিয়ার হাব’

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ PM
টিডিসি সম্পাদিত

টিডিসি সম্পাদিত © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের পড়াশোনা শেষে সরাসরি কর্মক্ষেত্রে প্রবেশ সহজ করতে এবং তাদের দক্ষতা বৃদ্ধিতে চালু হতে যাচ্ছে ব্র্যাক পরিচালিত বিশেষ সার্ভিস কেন্দ্র ‘ক্যারিয়ার হাব’। ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসডিপি) অধীনে একটি পাইলট প্রজেক্ট হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক বিষয়ে প্রাথমিক আলোচনা ও সরজমিনে স্থান পরিদর্শন করেন ব্র‍্যাকের একটি প্রতিনিধি দল। আগামী ২০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার হাব স্থাপনের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয় এবং ব্র্যাক সেন্টার-এর মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হবে মর্মে আলোচনায় সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী বছরের শুরু থেকেই ক্যারিয়ার হাবের যাত্রা শুরু হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। 

জানা যায়, এই উদ্যোগ বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এক ছাদের নিচেই ক্যারিয়ার সংক্রান্ত যাবতীয় নির্দেশনা, প্রশিক্ষণ এবং দেশ-বিদেশের বিভিন্ন সংস্থায় চাকরির সুযোগ পাবেন বলে আশাবাদী তারা।

ব্র‍্যাকের সাথে চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নিমিত্তে প্রশাসনের গঠিত কমিটির সদস্যরা জানান, বর্তমানে প্রয়োজনীয় দক্ষতা, সঠিক ক্যারিয়ার গাইডেন্স এবং বাজারভিত্তিক অভিজ্ঞতার অভাবে স্নাতক পাসের পরও দীর্ঘ সময় অনেক শিক্ষার্থীকে বেকার থাকতে হয়। ক্যাম্পাসে স্থাপিত হতে যাওয়া এই ক্যারিয়ার হাব একটি ‘ওয়ান-স্টপ সার্ভিস সেন্টার’ হিসেবে কাজ করবে। 

এতে শিক্ষার্থীদের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে দক্ষতা ও ব্যক্তিত্ব মূল্যায়নের সুযোগ, বিশেষজ্ঞ কাউন্সিলরদের মাধ্যমে শিক্ষার্থীদের প্রফেশনাল ক্যারিয়ার কাউন্সিলিং, এআই টুলস ব্যবহার করে আকর্ষণীয় সিভি ও কভার লেটার প্রস্তুত ও ইন্টারভিউ প্রস্তুতি, মাইক্রোসফট অফিস (Word, Excel, PowerPoint), এআই লিটারেসিসহ ডিজিটাল ও ভাষাগত দক্ষতা উন্নয়ন, নো ইয়োর এমপ্লয়ার’ (KYE) সেশন, জব ফেয়ার এবং করপোরেট সেমিনারের মাধ্যমে ইন্ডাস্ট্রি কানেকশন এবং বিদেশে উচ্চশিক্ষা ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি করে দেওয়া হবে। 

সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে ৮০০ থেকে ১০০০ বর্গফুটের একটি সুনির্দিষ্ট স্থানে এই হাব স্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্থান প্রদান ও আনুষঙ্গিক লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করবে, অন্যদিকে ব্র্যাকের দক্ষ ও প্রশিক্ষিত টিম সম্পূর্ণ টেকনিক্যাল অপারেশন ও ট্রেনিং কার্যক্রম পরিচালনা করবে। ব্র‍্যাকের ৫ থেকে ৭ জন কর্মকর্তা সার্বক্ষণিক এই সেন্টার হাবে অবস্থান করবেন এবং প্রথম বর্ষ থেকে মাস্টার্স পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবেন। 

প্রশাসনের গঠিত কমিটির সদস্য সচিব আইসিটি বিভাগের অধ্যাপক ড. জাহিদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতায় আমরা একটি ক্যারিয়ার হাব স্থাপনের জন্য কাজ করছি। এই উদ্যোগটি বাস্তবায়িত হলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক চাকরির বাজারে অন্যদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারবে। বেকারত্বের হার কমিয়ে পড়াশোনা শেষে নিজেদের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পাবেন।’

ব্র‍্যাকের ক্যারিয়ার হাবের ম্যানেজার (এমপ্লয়মেন্ট) মো. আলিউল আজীম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠন এবং সার্বিক বিকাশে অবদান রাখার লক্ষ্য নিয়ে আমরা আমাদের এই ক্যারিয়ার হাবের উদ্যোগটি গ্রহণ করেছি। আশা করি, আগামী বছরের জানুয়ারি থেকেই আমরা কার্যক্রম শুরু করতে পারবো। শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত হতে পারবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধু আমাদের স্থান বা জায়গা এবং ইউটিলিটি সহায়তা প্রদান করবে। বাদবাকি সমস্ত  অবকাঠামোগত উন্নয়ন ব্র্যাকের পক্ষ থেকে সম্পন্ন করা হবে।’

তিনি বলেন, শিক্ষার্থীদের সুবিধার্থে অন-ক্যাম্পাস রিক্রুটমেন্টের ব্যবস্থা রাখা হবে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক জব ফেয়ারের আয়োজন থাকবে। তখন ব্র‍্যাক ছাড়াও অন্যান্য কোম্পানি এসে শিক্ষার্থীদের রিক্রুট করবে। এটি কোনো নির্দিষ্ট কোর্সে সীমাবদ্ধ নয়, বরং একটি চলমান প্রক্রিয়া। এখানে নিয়মিতভাবে ক্যারিয়ার কাউন্সেলিং, মেন্টাল ও সাইকো-সোশ্যাল কাউন্সেলিং এবং দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন ওয়ার্কশপ আয়োজন করা হবে। 

মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনা পা পিছলে পড়ে কলেজছাত্র আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর গাড়ি বহরের চলাচল বিঘ্নিত, সেই যুবক ৫ দিনের র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আর্থিক অবস্থা খারাপ হলে বাড়বে প্রাথমিকের বৃত্তির টাকা, ইঙ্গ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল পাবে শিক্ষার্থীরা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9