জাতীয় বিশ্ববিদ্যালয়

অনার্স ৪র্থ বর্ষের ফল পুনঃমূল্যায়ন আবেদন শুরু, করবেন যেভাবে

০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ AM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফল পুনঃমূল্যায়নের আবেদন আজ থেকে শুরু হচ্ছে। আগ্রহী শিক্ষার্থীরা আজ ৭ সেপ্টেম্বর থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। ফি প্রতি পত্রের জন্য উত্তরপত্র পুনঃমূল্যায়নের ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন ফরম পূরণ করে পে-স্লিপ ডাউনলোড করতে হবে। এরপর নিকটস্থ সোনালী ব্যাংকের যেকোনো শাখায় অথবা সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ফি জমা দেওয়া যাবে।

এ ছাড়া মোবাইল ব্যাংকিং সেবা নগদ, বিকাশ ও রকেটের মাধ্যমে এবং বিভিন্ন ধরনের কার্ড (আমেরিকান এক্সপ্রেস, ভিসা, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল), নেক্সাস ও মাস্টারকার্ড) ব্যবহার করেও ফি পরিশোধ করা যাবে। সোনালী ব্যাংকের নিজস্ব হিসাব থেকেও অনলাইনে টাকা ট্রান্সফার করে আবেদন সম্পন্ন করা যাবে।

বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ফি জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই আবেদনপ্রক্রিয়া শেষ হবে। নির্ধারিত সময়ের আগে বা পরে আবেদন ফরম পূরণ, পে-স্লিপ ডাউনলোড কিংবা টাকা জমা দেওয়া যাবে না। ব্যাংকে প্রচলিত অন্য কোনো ফরমে টাকা জমা দেওয়া হলে পরবর্তী সময়ে কোনো ধরনের জটিলতার সৃষ্টি হলে তার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত লিংকে গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করে পে-স্লিপ সংগ্রহ করতে হবে। তবে আবেদন করার পর আবেদনপত্র বা পে-স্লিপের কোনো কপি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানোর প্রয়োজন নেই।    

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬