জবির দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

২৩ আগস্ট ২০২৬, ১২:০২ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ১২:১৯ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন আজ রবিবার (২৩ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছর পর ২০২০ সালে প্রথমবারের মতো সমাবর্তন অনুষ্ঠিত হয়।

প্রথম সমাবর্তনে এতে ২০০১-০২ শিক্ষাবর্ষ থেকে ২০১২-১৩ শিক্ষাবর্ষ পর্যন্ত ১২টি ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন। পুরান ঢাকার ধূপখোলা (পরবর্তী সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তরিত) মাঠে আয়োজিত অনুষ্ঠানে তৎকালীন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মো. আবদুল হামিদের উপস্থিতিতে শিক্ষার্থীরা কালো গাউনে সমাবর্তন উদযাপন করেন।

তৎকালীন শিক্ষার্থীদের আন্দোলনের ফলে প্রশাসন প্রথম সমাবর্তনের আয়োজন করতে বাধ্য হয়। তবে পরবর্তী সমাবর্তন নিয়েও একই ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছিল। প্রথম সমাবর্তনের তিন বছর পর ২০২৩ সালের শুরুর দিকে দ্বিতীয় সমাবর্তনের দিনক্ষণ চূড়ান্ত করার ঘোষণা দেয় প্রশাসন।

অন্য খবর: পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য আসছে ‘সমন্বিত ভর্তি ক্যালেন্ডার’, গুচ্ছ আরও কার্যকর করার উদ্যোগ

সে অনুযায়ী, মার্চ ২০২৩-এ প্রায় ১৪ হাজার শিক্ষার্থীকে নিয়ে দ্বিতীয় সমাবর্তন আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু ওই বছরের এপ্রিল মাসে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের মেয়াদ শেষ হওয়ায় সমাবর্তন স্থগিত করা হয়। অবশেষে নতুন তারিখ নির্ধারণের কথা জানাল কর্তৃপক্ষ।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬