সমাবর্তন না হওয়ায় টাকা ফেরত পেলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা

১১ জুলাই ২০২৬, ০৪:৪৭ PM
সমাবর্তন না হওয়ায় টাকা ফেরত পেলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা

সমাবর্তন না হওয়ায় টাকা ফেরত পেলেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা © সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রতিষ্ঠার ১৭ বছর পার হলেও এখনো আয়োজন করা সম্ভব হয়নি কোনো সমাবর্তন। কয়েক দফা তারিখ পরিবর্তন করার পরও সমাবর্তন অনুষ্ঠান করা সম্ভব হয়নি। এরই প্রেক্ষিতে ফেরত দেয়া হয়েছে সমাবর্তনে অংশ নিতে ইচ্ছুক শিক্ষার্থীদের নিবন্ধন ফি’র টাকা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ২০ ডিসেম্বর প্রথম সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় তারিখ পরিবর্তন করে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে নেয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে সমাবর্তনের নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়।

সমাবর্তন কমিটি সূত্রে জানা যায়, প্রথম থেকে দ্বাদশ ব্যাচের শিক্ষার্থীদের সমাবর্তনে অংশ নেয়ার সুযোগ ছিল। নিবন্ধন কার্যক্রম ২১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা।

আরও পড়ুন : কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি প্রায় ৯০ শতাংশ, ফল কবে জানালেন ভিসি

বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তনের নিবন্ধন সময়সীমা পরিবর্তন, ফি কমানোসহ বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উত্থাপিত বিভিন্ন দাবি বিবেচনায় নেয়া হয়েছে। পাশাপাশি জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতিও সমাবর্তন স্থগিতের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের একটি সূত্রের দাবি, পর্যাপ্ত বাজেট না থাকায় সমাবর্তন স্থগিত করা হয়েছে।

মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম শাহেদুল আলম বলেন, ‘উপাচার্যের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদের বলেছিলেন, নির্বাচনের পর আমরা এটা নিয়ে কথা বলব। কিন্তু নির্বাচনের চার মাস পেরিয়ে গেলেও এখনো এটা নিয়ে কোনো ধরনের আলোচনা হয়নি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ‘অল্প কয়েকজন শিক্ষার্থী সমাবর্তনের জন্য নিবন্ধন করেছেন। সংখ্যায় অল্প হওয়ায় আমরা টাকা ফেরত দিচ্ছি।’

তবে শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকীর পর সমাবর্তন বিষয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সঙ্গে বসার কথা জানান তিনি।

সূত্র : বাসস

ছয় মাসে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত: যাত্রী কল্যাণ সম…
  • ১১ জুলাই ২০২৬
মিডওয়াইফ নিয়োগ নিয়ে বড় সুখবর দিলেন প্রধানমন্ত্রী
  • ১১ জুলাই ২০২৬
ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • ১১ জুলাই ২০২৬
হাসপাতালে মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধ…
  • ১১ জুলাই ২০২৬
পাহাড়ধসে ঝুঁকিতে লামার চাম্বি বিদ্যালয় ও কলেজের ৪ কোটি টাকা…
  • ১১ জুলাই ২০২৬
‘বাকি সব সরকার পালিয়ে যায়, হারিয়ে যায়, কিন্তু বিএনপি সর…
  • ১১ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence