বেরোবি: প্রতিষ্ঠার ১৭ বছরেও হয়নি সমাবর্তন, দফায় দফায় সময় পরিবর্তন

০৪ জুলাই ২০২৬, ০৯:৫৯ PM
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রতিষ্ঠার ১৭ বছর পার হলেও এখনো আয়োজন করা হয়নি কোনো সমাবর্তন। কে হবে অতিথি এ নিয়ে টানাপোড়ানোর কারণে কয়েক দফা তারিখ পরিবর্তনের পরও শেষ পর্যন্ত স্থগিত হয়ে আছে বহুল প্রতীক্ষিত এ আয়োজন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ২০ ডিসেম্বর প্রথম সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় তারিখ পরিবর্তন করে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ২০২৫ সালের ২০ নভেম্বর থেকে সমাবর্তনের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়।

সমাবর্তন কমিটির সূত্রে জানা যায়, প্রথম থেকে দ্বাদশ ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীরা এ সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পেতেন। রেজিস্ট্রেশন কার্যক্রম ২১ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলার কথা ছিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময়সীমা পরিবর্তন, ফি কমানোসহ বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উত্থাপিত বিভিন্ন দাবি বিবেচনায় নেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় নির্বাচনের সার্বিক পরিস্থিতিও স্থগিতের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সমাবর্তন না হওয়ার অন্যতম কারণ পর্যাপ্ত বাজেট না থাকা। 

মার্কেটিং  বিভাগের সাবেক শিক্ষার্থী ও বেরোবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম শাহেদুল আলম বলেন, আমরা উপাচার্য স্যারের সাথে কথা বলেছিলাম। তিনি বলেছিলেন যে নির্বাচনের পরে আমরা এটা নিয়ে কথা বলব। কিন্তু নির্বাচনের চার মাস পেরিয়ে গেলেও এখনো এ বিষয়ে কোনো কথা হয়নি জানান তিনি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অধ্যাপক  ড. মো.ফেরদৌস রহমান বলেন, আমরা সমাবর্তনের জন্য কমিটি করে দিয়েছিলাম। রেজিস্ট্রেশন চালু করছিলাম। এতে অল্প কয়েকজন শিক্ষার্থী আবেদন করছেন এবং পরে অল্প সংখ্যক আবেদন করার কারণে আমরা টাকা ফেরত দিয়েছি।

অল্পসংখ্যক আবেদনের কারণ জানতে চাইলে তিনি বলেন, টাকার পরিমাণটা শিক্ষার্থীদের কাছে বেশি মনে হয়েছে হয়ত, এর কারণে আবেদন কম পড়তে পারে। তবে আমরা যে টাকাটা নির্ধারণ করেছিলাম, সেটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই। শহীদ আবু সাঈদের শাহাদাত বার্ষিকীর পর আবার সমাবর্তনের জন্য অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে বসব আমরা।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মামলা, গ্রেপ্তার ৪
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণতন্ত্র,আইনের শাসন ও মানবাধিকার প্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পাঁচ শ্রেণির পাঠ্যবইয়ের মূল্যায়ন চূড়ান্ত, থাকছে জিয়ার প্রবন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আকিজ ভেনচারে, মৌখিক পরীক্ষা ১২ সেপ্টেম…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোচিং বন্ধের নির্দেশ, স্কুলে মোবাইল আনতে পারবে না শিক্ষার্থ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মুজিবর রহমান
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9