খুবিতে শুরু হয়েছে ২০তম নৈয়ায়িক আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতা

২১ আগস্ট ২০২৬, ০৪:৪৭ PM
 খুবিতে দুই দিনব্যাপি বিতর্ক প্রতিযোগিতা

খুবিতে দুই দিনব্যাপি বিতর্ক প্রতিযোগিতা © টিডিসি ফটো

‘মতের স্বাধীনতা, ভাষায় দায়বদ্ধতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ২০তম নৈয়ায়িক আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতা ২০২৬। এশিয়ান সংসদীয় বাংলা বিতর্কের আদলে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা যুক্তি, সমালোচনামূলক চিন্তা ও বুদ্ধিবৃত্তিক বিতর্কে অংশ নিচ্ছেন।

শুক্রবার (২১ আগস্ট) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং-৩-এ টিম রিপোর্টিংয়ের মধ্য দিয়ে প্রতিযোগিতার প্রথম দিনের কার্যক্রম শুরু হয়। সকাল সাড়ে ৮টায় এজকোর ও টিম ব্রিফের পর সকাল ৯টায় প্রথম রাউন্ডের মোশন প্রকাশ করা হয়। এর ১৫ মিনিট পর, সকাল ৯টা ১৫ মিনিটে শুরু হয় প্রথম রাউন্ডের বিতর্ক।

প্রতিযোগিতার প্রথম দিনে মোট তিনটি প্রাথমিক রাউন্ড অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় রাউন্ডের মোশন প্রকাশ করা হয় সকাল সাড়ে ১০টায় এবং বিতর্ক শুরু হয় ১০টা ৪৫ মিনিটে। তৃতীয় রাউন্ডের মোশন প্রকাশ করা হয় সকাল ১১টা ৪৫ মিনিটে এবং দুপুর ১২টায় শুরু হয় তৃতীয় রাউন্ডের বিতর্ক। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মধ্যাহ্নবিরতির পর বিকেল ৩টায় কোয়ার্টার ফাইনালের মোশন প্রকাশ এবং ৩টা ১৫ মিনিটে কোয়ার্টার ফাইনালের বিতর্ক অনুষ্ঠিত হবে। বিকেল সাড়ে ৪টায় প্রথম দিনের কার্যক্রম শেষ হওয়ার কথা রয়েছে।

প্রতিযোগিতার দ্বিতীয় দিন শনিবার (২২ আগস্ট) দুপুর ২টায় টিম রিপোর্টিংয়ের মধ্য দিয়ে শুরু হবে। দুপুর ২টা ১৫ মিনিটে সেমিফাইনালের মোশন প্রকাশ এবং ২টা ৩০ মিনিটে সেমিফাইনাল বিতর্ক অনুষ্ঠিত হবে। বিকেল ৩টা ৪৫ মিনিটে ফাইনালের মোশন প্রকাশের পর বিকেল ৪টায় চূড়ান্ত বিতর্ক অনুষ্ঠিত হবে। বিকেল ৫টায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দুই দিনের এ আয়োজন শেষ হবে।

আয়োজকদের ভাষ্য অনুযায়ী, বর্তমান যোগাযোগপ্রযুক্তিনির্ভর সময়ে মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে ভাষার দায়বদ্ধতার ভারসাম্য নিয়ে সচেতনতা তৈরি করাই এবারের প্রতিযোগিতার অন্যতম উদ্দেশ্য। একটি বক্তব্য বা সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট মুহূর্তেই বিপুলসংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়ায় স্বাধীন মতপ্রকাশের পাশাপাশি ভাষার দায়িত্বশীল ব্যবহারের গুরুত্বও বেড়েছে।

দুই দিনের এ আয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও ডিসিপ্লিনের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। বিজ্ঞান, কলা, ব্যবসায় শিক্ষা, প্রকৌশল ও সমাজবিজ্ঞানসহ বিভিন্ন শিক্ষাক্ষেত্রের শিক্ষার্থীরা নিজ নিজ ডিসিপ্লিনের দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন বিষয়ে যুক্তি উপস্থাপনের সুযোগ পাচ্ছেন। ফলে প্রতিযোগিতাটি শুধু বিতর্কের মধ্যে সীমাবদ্ধ না থেকে বিভিন্ন একাডেমিক দৃষ্টিভঙ্গির পারস্পরিক বিনিময়ের একটি মঞ্চ হিসেবেও ভূমিকা রাখছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী সাবিনা ইয়াসমিন তিথী বলেন, ‘বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সঙ্গে একই মঞ্চে বিতর্ক করার সুযোগ পাওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে শুধু জয়-পরাজয় নয়, অন্যের যুক্তি শোনা এবং নিজের বক্তব্যকে আরও শক্তিশালী করার সুযোগ রয়েছে। বিশেষ করে মতপ্রকাশের স্বাধীনতার সঙ্গে দায়বদ্ধতার বিষয়টি নিয়ে বিতর্ক আমাদের বাস্তব জীবনেও সচেতন হতে সাহায্য করবে।’

শিক্ষা ডিসিপ্লিনের শিক্ষার্থী সুপ্রিয় পাল জানান, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে এখন খুব সহজেই যেকোনো মতামত অনেক মানুষের কাছে পৌঁছে যায়। তাই কীভাবে স্বাধীনভাবে মত প্রকাশ করব, আবার সেই বক্তব্য যেন অন্যের প্রতি অসম্মান বা বিভেদ তৈরি না করে-এ বিষয়টি নিয়ে আলোচনা করা জরুরি। নৈয়ায়িকের এই আয়োজন আমাদের যুক্তি ও সমালোচনামূলক চিন্তার চর্চার পাশাপাশি দায়িত্বশীলভাবে কথা বলতেও উৎসাহিত করবে।’

নৈয়ায়িকের বর্তমান সভাপতি নওরিন হক জানান, ‘মতের স্বাধীনতার পাশাপাশি ভাষা ব্যবহারে দায়বদ্ধতার বিষয়টি আমাদের সময়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু নিজের মত প্রকাশ করে না বরং অন্যের মতকে শুনতে, যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে এবং ভিন্নমতকে সম্মান করতে শেখে। এবারের প্রতিযোগিতার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের মধ্যে যুক্তিনির্ভর ও দায়িত্বশীল মতপ্রকাশের চর্চা আরও শক্তিশালী করতে চাই।’

২০তম নৈয়ায়িক আন্তঃডিসিপ্লিন বিতর্ক প্রতিযোগিতার ফরম্যাট এশিয়ান সংসদীয় বাংলা বিতর্ক। প্রতিযোগিতাটি ২১ ও ২২ আগস্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিল্ডিং-৩-এ অনুষ্ঠিত হচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণের রেজিস্ট্রেশন ফি ছিল ৩ হাজার টাকা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন নৈয়ায়িক এ প্রতিযোগিতার আয়োজন করছে। সংগঠনটির এবারের আয়োজনের মূল স্লোগান ‘মতের স্বাধীনতা, ভাষায় দায়বদ্ধতা’।

ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের নবীনবরণ থাকায় জবির ফিন্যান্স বিভাগের সেমিস্টার ফা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চাকসুর উদ্যোগে চবিতে চালু হলো ‘শাটল ট্রাকার’ অ্যাপ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9