দুই দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থী সৌভিক সাহা

২০ আগস্ট ২০২৬, ০৮:১৭ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌভিক সাহা।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌভিক সাহা। © টিডিসি ছবি

গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৌভিক সাহা। তার বাড়ি কুষ্টিয়ার রাজারহাটপুর গ্রামে। তার নিখোঁজের ঘটনায় পরিবার, সহপাঠী ও পরিচিতদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কাজে খুলনা যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সৌভিক। খুলনায় পৌঁছে কাজ শেষে বিকেল ৪টার দিকে এক আত্মীয়ের বাড়িতে যান তিনি। পরে রাত ৮টার দিকে ট্রেনে করে ফেরার কথা বলে আত্মীয়ের বাসা থেকে বের হন। 

তবে রাত ৯টার দিকে বাসায় ফোন করে জানান, ওই রাতে ফেরার মতো কোনো ট্রেন না থাকায় তার ফিরতে একদিন দেরি হবে। এরপর তাকে সর্বশেষ খুলনার দৌলতপুর এলাকায় দেখা যায়। পরে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি এবং তার অবস্থান সম্পর্কেও কোনো তথ্য পাওয়া যায়নি।

সৌভিকের সহপাঠী মনির বলেন, ‘আমরাও বিষয়টি ঠিকভাবে জানতাম না। আজ ক্যাম্পাসে তার বাবা এসেছিলেন। পরে আমরা তার পরিবারকে নিয়ে থানায় জিডি করতে যাই। সেখানে কর্তব্যরত পুলিশ কর্মকর্তা পরামর্শ দেন, তাকে সর্বশেষ যেখানে দেখা গেছে, সেখানকার থানায় জিডি করার জন্য। এরপর তার বাবা খুলনার উদ্দেশ্য রওনা দেয়।’

সৌভিকের মা বলেন, ‘মঙ্গলবার সকাল ৯টার দিকে আমার ছেলের সঙ্গে শেষ কথা হয়েছিল। কিছুদিন আগেই আমার একটি মেয়ে মারা গেছে, আর এখন ছেলেও এমন করল। সে কোথায়, কীভাবে আছে কিছুই জানি না। বাসা থেকে বের হওয়ার সময় শুধু বলেছিল, ভার্সিটিতে যাচ্ছে। খুলনায় যাওয়ার কথা আমাকে কিছু বলেনি। তবে তার বাবা সকাল ১০টার দিকে ফোনে জানতে পারে যে সে খুলনায় যাচ্ছে।’

বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, ‘এখন পর্যন্ত নিখোঁজ সৌভিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সে নিখোঁজ বিষয়টি আমরা প্রায় ঘণ্টাখানেক আগে জেনেছি। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা তার বাবাকে নিয়ে ইবি থানায় জিডি করতে গিয়েছে। তবে বিভাগের কোনো কাজে তাকে এমন কোনো দায়িত্ব দেওয়া হয়েছিল বলে আমার জানা নেই। আসলে বিষয়টি কী হয়েছে, তা আমি জানি না।’

ট্যাগ: ইবি
এমপির বাসায় বৈঠকের পর বাতিল হলো ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর অনার বোর্ড থেকে বাদ গোলাম রাব্বানী, নেই রাশেদও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে, আবেদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ছাত্রদল নেতা শাওনের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভার্চুয়াল ইন্ডাস্ট্রি: এআই কনটেন্টে দেশের চমক
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এসেনশিয়াল ড্রাগস কোম্পানিতে ৪ ক্যাটাগরিতে চাকরি, আবেদন ২৪ স…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9