শিক্ষা কেবল শ্রেণিকক্ষে পাঠদান ও সনদ বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়: ইবি উপাচার্য

১৯ আগস্ট ২০২৬, ০২:৩১ PM
কর্মশালার উদ্বোধনী সেশনে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান

কর্মশালার উদ্বোধনী সেশনে বক্তব্য দিচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, শিক্ষা কেবল শ্রেণিকক্ষে পাঠদান ও সনদ বিতরণের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। মেধার সঠিক ব্যবহারের মাধ্যমে দেশ ও সমাজকে উপকৃত করাই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ বলে। শিক্ষার্থীদের গবেষণা ও জীবনমুখী করে তোলা এবং তাদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমেই দেশের জনসংখ্যাকে প্রকৃত জনসম্পদে রূপান্তর করা সম্ভব।

বুধবার (১৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০১ নং কক্ষে আয়োজিত দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইবি উপাচার্য বলেন, ইন্ডাস্ট্রি ও ইউনিভার্সিটির কোলাবোরেশন বিষয়ে ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং আগামী মাসের প্রথম দিকেই এ বিষয়ে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ও শিল্প-প্রতিষ্ঠানের সম্পর্ক এবং শিক্ষার্থীদের সঙ্গে একটি মেলবন্ধন তৈরির কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

হিট উপপ্রকল্পের সাবপ্রজেক্ট ম্যানেজার এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফের সভাপতিত্বে এবং সহকারী সাবপ্রজেক্ট ম্যানেজার অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোস্তফা আরিফের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইদ্রিস আলী।

রিসোর্স পারসন হিসেবে মূল বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম।

রাবির সকল প্রশাসনিক কার্যক্রম বয়কট করল ক্যাম্পাসের ৩ সাংবাদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
নোবেল বিজয়ীদের সোনালি ছবিগুলো নিজ হাতে আঁকেন যিনি
  • ০৬ অক্টোবর ২০২৬
মিরপুর ক্যান্টমেন্ট পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নি…
  • ০৬ অক্টোবর ২০২৬
ভিসি পুনর্বহালের দাবি, ক্যাম্পাস ছেড়ে চট্টগ্রামের প্রেসক্লা…
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রাথমিকের প্রধান শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে নির্ধারণ করতে অ…
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন ১২ অক্টোবর…
  • ০৬ অক্টোবর ২০২৬