ববিতে ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের নবীন বরণ অনুষ্ঠান

৩১ জুলাই ২০১৯, ০৯:৫১ PM

© টিডিসি ফটো

নাচ, গান কবিতা আবৃতিসহ বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ৫ম ব্যাচের নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে এ নবীন বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার প্রফেসর ড. একে এম মাহবুব হাসান। এছাড়াও উপস্থিত ছিলেন ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ড. ধীমান কুমার রয়, সহকারী অধ্যাপক রিসালাত রফিক, সহকারী অধ্যাপক সুখেন গোস্বামী, প্রভাষক মুহা. ইলিয়াস মাহমুদ ও প্রভাষক আব্দুল্লা সালমান সহ অন্যান্য বিভাগের শিক্ষক, বিভাগের শিক্ষার্থীবৃন্দ , কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। যেখানে শিক্ষার্থীরা নাচ, গান,কবিতা, নাটক ইত্যাদির মাধ্যমে আগত দর্শকদের মাতিয়ে রাখেন।

প্রধান অতিথিরই বক্তব্যে প্রফেসর ড. একে এম মাহবুব হাসান বলেন, জ্ঞান এবং নীতির মধ্যে থেকে অন্যের ক্ষতি সাধন না করে জীবনটাকে সার্থক ও সুন্দরভাবে গড়ে তুলতে হবে এবং অর্জিত জ্ঞানকে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। এছাড়াও তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে যুক্ত থাকার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া বলেন, শিক্ষার্থীদের প্রথম ও প্রধান কাজ পড়ালেখা করা এবং দেশের সেবায় নিয়োজিত হওয়া। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার পাশাপাশি মাদক নামক ভয়াবহ ব্যাধির থেকে দূরে থাকতে হবে।

কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950