ডেঙ্গু প্রতিরোধে খুবি ক্যাম্পাসে মশক নিধন অভিযান

৩১ জুলাই ২০১৯, ০৭:৪২ PM

© টিডিসি ফটো

ডেঙ্গু প্রতিরোধে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ফগার মেশিন দিয়ে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার দুপুর থেকে ক্যাম্পাসের সব আবাসিক হলগুলোতে এ অভিযান চালানো হয়।

খুবির খানজাহান আলী হল থেকে মশক নিধনের এ অভিযান শুরু হয়। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, খানবাহাদুর আহছানউল্লা হলে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। বিকেলে অপরাজিতা হল এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে এ অভিযান চালানো হয়।

এসময় খুবির ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, হলের সহকারী প্রভোস্ট এবং সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত থেকে মশক নিধন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

ফগার মেশিন দিয়ে মশক নিধনে সহায়তার জন্য খুবি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেককে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেক আবাসিক হলকে নিজস্ব ব্যবস্থাপনায় পরিষ্কার পরিছন্নতা বজায় রাখা ও মশক নিধনের কার্যক্রম পরিচালনার নির্দেশ দিয়েছে। আবাসিক হলের ছাত্র-ছাত্রীদের ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয় সচেতন করার জন্য হল কর্তৃপক্ষ ও বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।

স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬
ছাত্রদল নেতা সোহাগকে কুপিয়ে হত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
সংসদে আপাতত অনুমোদন পাচ্ছে না গণভোটসহ ২০ অধ্যাদেশ
  • ০২ এপ্রিল ২০২৬