ইউল্যাব ও বিপিসিএলের সমঝোতা চুক্তি স্বাক্ষর

৩১ জুলাই ২০১৯, ০৫:২৭ PM

© টিডিসি ফটো

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেড (বিপিসিএল)-এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গতকাল মঙ্গলবার ধানমন্ডির ইউল্যাব চ্যান্সেলরিতে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. এইচএম জহিরুল হক এবং জনাব খাদেম মাহমুদ ইউসুফ, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও বিপিসিএল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্লাস্টিক রিসাইক্লিংয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে এবং বর্জ্য ব্যবস্থাপনায় তাদের অভ্যাসে পরিবর্তন আনতে বাংলাদেশ পেট্রোকেমিক্যাল কোম্পানি লিমিটেড ও ইউল্যাব যৌথভাবে কাজ করতে এই সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়। যার ফলে বিপিসিএল ও ইউল্যাবের সাথে ‘ক্লিং ক্যাম্পাস, গ্রিন ক্যাম্পাস’ শিরোনামে একটি প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। প্রজেক্টের স্লোগান হচ্ছে ‘Small change in behaviour, Great impact on planet’।

শিক্ষার্থীদের কাছ থেকে ব্যবহৃত প্লাস্টিক পেট এবং এইচডিপি বোতল নিয়ে তার পরিবর্তে তাদের ক্যান্টিনে এবং ষ্টেশনারীতে মূল্য ছাড় দিয়ে তাদের রিসাইক্লিং এ অনুপ্রাণিত করবে বিপিসিএল।

ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, ইউল্যাব সেন্টার ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্টের পরিচালক ড. সামিয়া সেলিম, বিপিসিএলের হেড অব সেলস এন্ড মার্কেটিংয়ের ইঞ্জিনিয়ার নাজনিন আখতার, বিপিসিএলের ইনোভেশন এন্ড কমিউনিকেশন বিভাগের এ্যাসিট্যান্ট ম্যানেজার সাদিয়া জাফরিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষক এসময় উপস্থিত ছিলেন।

কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950