ডেঙ্গু সচেতনতায় ইবিতে ছাত্রলীগের ক্লাস ক্যাম্পেইন

৩০ জুলাই ২০১৯, ০৯:০১ PM

© টিডিসি ফটো

ডেঙ্গু জ্বরের লক্ষণ ও এর থেকে বেঁচে থাকার জন্য সাধারণ শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ক্লাস ক্যাম্পেইন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এ কার্মসূচী শুরু করে তারা।

দলীয় সূত্রে জানা যায়, ডেঙ্গুর ভয়াবহতা সম্পর্কে সাধারণ শিক্ষার্থীদের সচেতন করতেই তারা এই লিফলেট বিতরণ ও ক্লাস ক্যাম্পেইন কর্মসূচী পালন করেছে। কর্মসূচীর অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদে সচেতনমূলক লিফলেট বিতরণ করা হয়।

এরপর অনুষদের বিভিন্ন বিভাগে গিয়ে শিক্ষার্থীদের সামনে ডেঙ্গু প্রতিরোধের করণীয় বিষয়সমূহ তুলে ধরেন তারা। এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিকের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘সারাদেশ ডেঙ্গুর যে প্রাদুর্ভাব শুরু হয়েছে, তা থেকে সাধারণ শিক্ষার্থীদের সচেতন করতে আমরা এ কর্মসূচী হাতে নিয়েছি। বিভিন্ন বিভাগে আমাদের এই সচেতনমূলক ক্লাস ক্যাম্পেইন অব্যহত থাকবে।’

কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950