খুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবারে মিলল টিকটিকি

খুলনা বিশ্ববিদ্যালয়ের খাবারে মিলল টিকটিকি

খুলনা বিশ্ববিদ্যালয়ের খাবারে মিলল টিকটিকি © টিডিসি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া থেকে কেনা খাবারে টিকটিকি পাওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১ আগস্ট) দুপুরে এক শিক্ষার্থী ক্যাফেটেরিয়া থেকে কেনা সবজির মধ্যে টিকটিকি দেখতে পাওয়ার দাবি করেন। ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীদের মধ্যে খাবারের মান ও স্বাস্থ্যবিধি নিয়ে উদ্বেগ দেখা দেয়।

অভিযোগকারী শিক্ষা ডিসিপ্লিনের প্রথম বর্ষের শিক্ষার্থী আসমাউল হুসনা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ক্যাফেটেরিয়া থেকে খাবার কিনে নিজ কক্ষে খেতে বসেন। এ সময় পটল, আলু ও ডিমের সবজির মধ্যে একটি টিকটিকি দেখতে পান। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় প্রতিদিন শিক্ষার্থী ছাড়াও শিক্ষক ও অতিথিরা খাবার গ্রহণ করেন। তাই খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে সর্বোচ্চ স্বাস্থ্যবিধি নিশ্চিত করা প্রয়োজন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক শিক্ষার্থী ক্যাফেটেরিয়ার খাবারের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাদের ভাষ্য, এমন ঘটনা খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি করেছে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে ক্যাফেটেরিয়ার তদারকি আরও জোরদার করা প্রয়োজন।

চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শিহাব হোসেন বলেন, এ ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তার মতে, খাবার প্রস্তুত ও পরিবেশনের প্রতিটি ধাপে পরিচ্ছন্নতা নিশ্চিত করা না হলে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

একই বর্ষের শিক্ষার্থী সাইমা খানম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত খাবার নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ম্যানেজার বলেন, ক্যাফেটেরিয়ায় নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রেখে খাবার প্রস্তুত করার চেষ্টা করা হয়। তার ভাষ্য, রান্নার সময় টিকটিকিটি পড়ে থাকলে উচ্চ তাপে এর শরীরের অবস্থা ভিন্ন হওয়ার কথা। বিষয়টি কীভাবে ঘটেছে, তা তিনি নিশ্চিত নন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. সালাউদ্দীন বলেন, অভিযোগের বিষয়টি তার নজরে এসেছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ক্যাফেটেরিয়া তদারকি কমিটি ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঘটনার সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

প্রাথমিক বিদ্যালয়ের স্লিপ ফান্ডের টাকা অগ্রিম দেওয়ার পরাম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9