ভর্তি পরীক্ষা নিয়ে ববি প্রশাসনের গড়িমসি

৩০ জুলাই ২০১৯, ০৩:৩১ PM

© সংগৃহীত

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে ১৭ জুলাই। শিক্ষার্থীদের কলেজের গণ্ডিপেড়িয়ে বিশ্ববিদ্যালয়ে পা দেবার সময় এখন । ইতিমধ্যে বেজে গেছে বিশ্ববিদ্যালয় ভর্তি যুদ্ধের দামামা । ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়সহ প্রায় সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বেশ কিছু বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি পরীক্ষার পরীক্ষা পদ্ধতির পরিবর্তন করেছে। নৈব্যক্তিক ( MCQ) পরীক্ষার সাথে, রচনামূলক প্রশ্নের সংযোজন করেছে। কৃষি বিশ্ববিদ্যালয়গুলো তো গুচ্ছ পরিক্ষার নেওয়ার নীতিগত সিন্ধান্ত ইতিমধ্যে নিয়েই নিছে। কিন্তু ভর্তি পরীক্ষা নিয়ে এখনো কোন নীতিগত সিন্ধান্ত নিতে পারেনি বরিশাল বিশ্ববিদ্যালয়( ববি)।

খোঁজ নিয়ে জানা গেছে, ভর্তি পরীক্ষা কবে হবে, প্রশ্ন পদ্ধতি কেমন হবে, কত ইউনিটের পরীক্ষা নেওয়া হবে সর্বোপরি ভর্তি পরীক্ষার সার্বিক বিষয় নিয়ে এখনো কোন আলোচনায় করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। মূলত গত ২৭ মে থেকে এখনো উপাচার্য পদ শূন্য রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে। ট্রেজারার অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান উপাচার্যের রুটিন মাফিক ( অতিরিক্ত) দায়িক্ত পালন করলেও নিতে পাচ্ছেন না গুরুত্বপূর্ণ কোন সিন্ধান্ত। ফলে ভর্তি পরীক্ষা নিয়ে এক ধরণের অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এবিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী সাব্বির হোসেন বলেন, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মধ্যে সবসময়ই বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের ধরণ, ভর্তি পরীক্ষার তারিখ , ইউনিট নিয়ে আলাদা আলাদা পরিকল্পনা থাকে। তাঁরা সেভাবেই নিজেদেরকে প্রস্তুত করে। ফলে যত তাড়াতাড়ি ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে,ততই তাদের জন্য মঙ্গল হবে। আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত এ ব্যাপারে সিন্ধান্ত নিবে।

ভর্তি পরীক্ষা কবে হবে, প্রশ্নের ধরণ (নৈব্যক্তিক প্রশ্নের সাথে রচনামূলক প্রশ্ন সংযোজন করা হবে কিনা), এবারো কি তিন ইউনিটে পরীক্ষী নেওয়া হবে কিনা? বিভাগ পরিবর্তন উঠিয়ে আলাদা ডি ইউনিটের পরীক্ষা নেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মুহসিন উদ্দীন বলেন, ভর্তি পরীক্ষা নিয়ে এখনো আমাদের কোন আলোচনা সভা হয়নি। ফলে ভর্তি পরীক্ষা কোন সিন্ধান্ত আমরা নিতে পারিনি। আশা করি খুব শীর্ঘই আলোচনা করে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩৮ হাজার কোটি টাকায় ত্রিশালে হচ্ছে অলিম্পিক কমপ্লেক্স
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ইএফটিতে বকেয়া বেতন নিয়ে মাউশি মহাপরিচালকের জরুরি বার্তা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাহাউদ্দিন নাছিমসহ তার পরিবারের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ডোমিনোজ পিজা বাংলাদেশের যক্ষ্মা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬