নতুন ভর্তি পরীক্ষা পদ্ধতি, আজও আন্দোলনে পরীক্ষার্থীরা

৩০ জুলাই ২০১৯, ০৩:১২ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তন কারীদের জন্য স্বতন্ত্র পৃথক ইউনিট ও পরীক্ষা পদ্ধতি পরিবর্তনের দাবি জানিয়ে আজও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২টায় রাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রাজশাহী সিটি কলেজের শিক্ষার্থী রাহাতের সঞ্চালনায় মানববন্ধনে ভর্তিচ্ছু আন্দোলনকারীরা বলেন, উচ্চ মাধ্যমিকে পড়া বিষয়গুলোর ওপরই ভর্তি পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্ত তা অমানবিক। কেননা বিগত বছর এবং অন্য বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে গত দুই মাস যাবৎ প্রস্তুতি নিচ্ছি। হটাৎ নিয়ম পরিবর্তন করে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের উপর পরীক্ষা বাতিল করা হয়েছে। এছাড়াও এবার ভর্তি ফর্মের যে উচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে তাতে অনেক অসচ্ছল মেধাবী শিক্ষার্থী আবেদন করতে পারবে না।

একইসঙ্গে আবেদন ফি ৫০০ টাকায় সীমাবদ্ধ রাখা, পৃথক পৃথক ইউনিটে পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া, ইউনিট প্রতি ৩২,০০০ সিলেকশন পদ্ধতি বাতিল এবং নতুন বিভাগ খোলার দাবি জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট।

এদিকে গত সোমবার রাবির অধ্যয়নরত শিক্ষার্থীদের ব্যানারে ভর্তি পরীক্ষায় উচ্চ মূল্য ফি নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এদিকে প্রত্যেক ভর্তি পরীক্ষার্থীকে যোগ্যতা অনুসারে একাধিক ইউনিটে পরীক্ষা দেওয়ার সুযোগ প্রদানের দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা বলেন, বিভাগ পরিবর্তনের বিষয়টি এখনও পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া হয় নি। আগামী ৪ আগস্ট এ বিষয়ে মিটিং রয়েছে সেখানে আলোচনা করা হবে বলে জানান তিনি।

এনসিপিতে যোগ দিচ্ছেন ইসহাক সরকার
  • ১৯ এপ্রিল ২০২৬
ফেসবুকে মতপ্রকাশের জেরে তুলে নেওয়া রাষ্ট্রীয় ফ্যাসিবাদের পু…
  • ১৯ এপ্রিল ২০২৬
শেষ বৈঠকের ছবি দিয়ে আপ বাংলাদেশকে বিদায় জানালেন রাফে
  • ১৯ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬