ডেঙ্গু থেকে বাঁচতে মশা নিধন অভিযানে কুবি প্রশাসন

৩০ জুলাই ২০১৯, ১২:৩২ PM

© টিডিসি ফটো

সারাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গুর মহামারী থেকে বাঁচতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দিনব্যাপী মশক নিধন অভিযান শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ মঙ্গলবার সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের, এস্টেট শাখার সহকারী রেজিস্ট্রার মিজানুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা। ৎ

জানা যায়, মশক নিধন কর্মসূচীর অংশ হিসেবে কুমিল্লা সিটি কর্পোরেশনের সহায়তায় দিনব্যাপী পুরো ক্যাম্পাসে ঔষধ ছেটনো হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, শিক্ষক কোয়ার্টার, আবাসিক হল, শিক্ষার্থীদের আড্ডা দেওয়ার জায়গা ও বিভিন্ন ঝোপঝাড়ে ব্লিচিং পাউডার ও ঔষধ দেয়া হয়।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখার পরিচ্ছন্নতা কর্মীরা বিভিন্ন ঝোপঝাড় কেঁটে পরিষ্কার করতে দেখা যায়। এদিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর উদ্যোগে হলের বিভিন্ন জায়গা পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নেয়া হয়েছে। মূলত সারাদেশে ছড়িয়ে পড়া ডেঙ্গুর মহামারী থেকে বাঁচতেই এমন উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের বলেন, ডেঙ্গুর ভয়াবহতা কোনভাবেই যেন ছড়িয়ে না পড়ে, তাই শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে কাজ করা হচ্ছে। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে পুরো ক্যাম্পাস ও হলগুলোতে ব্লিচিং পাউডার ছিঁটানো হয়েছে আর মশা নিধনের জন্য মেশিন দিয়ে ঔষধ দেয়া হয়েছে।

কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950