থাপ্পড় দিয়ে কান ফাটানো জাবি ছাত্রকে বহিষ্কার

৩০ জুলাই ২০১৯, ১০:৪৯ AM

© ফাইল ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের গণরুমে থাপ্পড় দিয়ে এক নবীন শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত মো. শিহাবকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। সোমবার তার পরীক্ষার সময় বিভাগে বহিষ্কারাদেশ এলে দায়িত্বরত শিক্ষকরা তাকে হল থেকে বের করে দেন।

মো. শিহাব বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি মীর মশাররফ হোসেন হলের আবাসিক ছাত্র হলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে অবস্থান করতেন।

তার বন্ধুরা জানান, সোমবার শিহাবের এমকেটি-২০৫ নম্বর কোর্সের পরীক্ষা চলছিল। এ সময় বিভাগে বহিষ্কারাদেশ এলে দায়িত্বরত শিক্ষকরা তাকে হল থেকে বের করে দেন। তখন পরীক্ষা শেষ হতে ৫ মিনিট বাকি ছিল বলে তারা জানিয়েছেন।

গত ২৩ জুলাই হলের গণরুমে শিহাবসহ দ্বিতীয় বর্ষের ৩০-৩৫ জন শিক্ষার্থী মিলে প্রথমবর্ষের শিক্ষার্থীদের র‌্যাগিং দেয়। এ সময় শিহাবের থাপ্পড়ে কান ফাটে গণিত বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আলমের।

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence