রাজশাহী কলেজে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে শিক্ষার্থী গ্রেপ্তার

২৯ জুলাই ২০২৬, ০৩:৫৭ PM
পুলিশের গাড়িতে গ্রেপ্তার মেহেদী হাসান

পুলিশের গাড়িতে গ্রেপ্তার মেহেদী হাসান © টিডিসি

রাজশাহী কলেজে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে এক শিক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের পদ্ম পুকুরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার মেহেদী হাসান (২৬)  তিনি পবা উপজেলার মাধাইপাড়া গ্রামের লুৎফুর রহমানের ছেলে এবং রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।

সহপাঠীদের অভিযোগ, মেহেদী হাসান ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে আসছিলেন। এসব অভিযোগের ভিত্তিতে সাধারণ শিক্ষার্থীরা তাকে আটক করেন। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতার সঙ্গে যোগাযোগের তথ্য এবং আওয়ামী লীগের বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে সক্রিয় থাকার আলামত পাওয়া গেছে বলে দাবি করেন উপস্থিত শিক্ষার্থীরা। পরবর্তী সময়ে তাকে রাজশাহী বোয়ালিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুমা মুস্তারী বলেন, তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান। আদালতের মাধ্যমে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিএমপির ২ উপকমিশনারসহ ৯ পুলিশ কর্মকর্তার বদলি
  • ২৬ আগস্ট ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ২ দিন ধরে অনশনে প্রেমিকা
  • ২৬ আগস্ট ২০২৬
মিমি হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য
  • ২৬ আগস্ট ২০২৬
কুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, অনুষ্ঠিত হবে ৩ শহরে
  • ২৫ আগস্ট ২০২৬
রংপুরের সেই কমিশনারের বদলি আরও দুই সপ্তাহ আগেই হয়েছে: পুলি…
  • ২৫ আগস্ট ২০২৬
কু্বির আবাসিক হলে রাতভর শিক্ষার্থীকে র‍্যাগিংয়ের অভিযোগ
  • ২৫ আগস্ট ২০২৬