ইবিতে পথনাটক ‘পন্তা আকালী’ মঞ্চস্থ

২৯ জুলাই ২০১৯, ০৫:৪৩ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কৃষকদের দুঃখ-দুর্দশাগ্রস্ত জীবনচিত্র নিয়ে মান্নান হীরা’র পথনাটক ‘পন্তা আকালী’ মঞ্চস্থ হয়েছে। সোমবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সংস্কৃতি কেন্দ্রের করিডোরে নাটকটির আয়োজন করে বিশ্ববিদ্যালয় থিয়েটার (বিথি)।

নাটকটির প্রদর্শনীতে রংপুর অঞ্চলের কৃষকদের দুঃখ-দুর্দশা ফুঁটে উঠে। এতে সমাজের বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিবর্গ ও বুদ্ধিজীবীরা বিভিন্নভাবে নিজেদের স্বার্থ হাসিলে ব্যস্ত থাকে। কিন্তু বৈষম্যের বেড়াজালে বিদ্ধ হয়ে নিঃস্ব হয় খেটে-খাওয়া মেহনতি মানুষগুলো।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের প্রযোজনায় নাটকটির নির্দেশনায় ছিলেন নিশাত উর্মি। এতে কুশীলব হিসেবে ছিলেন- হারেছ চরিত্রে নাহিদ, ফিল্ডম্যান চরিত্রে ইশতিয়াক, সাংস্কৃতিবিদ চরিত্রে পিয়াস, অর্থনীতিবিদ চরিত্রে রুমন, পুষ্টিবিদ চরিত্রে আদনান, সাংবাদিক চরিত্রে বিন্দু প্রমুখ।

এসময় অনুষ্ঠানে আইন অনুষদের ডিন অধ্যাপক ড. রেবা মন্ডল, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, লোকপ্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি মুর্তজা আলী, বিশ^বিদ্যালয় থিয়েটারের সভাপতি ওয়াহিদুজ্জামান, সাধারণ সম্পাদক আশিক বনিসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ময়মনসিংহে হামে আরও দুই শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৩
  • ১২ এপ্রিল ২০২৬
ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬