চবিতে ডেঙ্গু নিধন কার্যক্রম হাতে নিয়েছে ছাত্রলীগ

২৯ জুলাই ২০১৯, ০৪:৪৬ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের উদ্যোগে বিশ্ববিদ্যালয় এ এফ রহমান হল প্রাঙ্গণে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম শুরু করেছে সংগঠনটি। সোমবার দুপুর ১টার দিকে এই কার্যক্রম উদ্বোধন করেন চবি উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. শিরীণ আখতার। এসময় পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সকল হলসহ পুরো ক্যাম্পাসে এ কার্যক্রম পরিচালনার ঘোষণা দেন উপাচার্য।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চবি প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রণব মিত্র চৌধুরী, সহকারী প্রক্টর রেজাউল করিম ও মরিয়ম ইসলাম, চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপুসহ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

উদ্বোধনকালে চবি উপাচার্য তাঁর বক্তব্যে ডেঙ্গু মশা নিধন কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করায় ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানান। তিনি বলেন, সারা দেশে ডেঙ্গু মশার আক্রমণ থেকে চবি ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের রক্ষা ও সচেতন করে তুলতে চবি ছাত্রলীগ বিশ্ববিদ্যালয় পরিবারের পাশে দাঁড়িয়ে যে কর্মসূচির আয়োজন করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি শিক্ষার্থীসহ সকলকে এ বিষয়ে বিচলিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি: রূপান্তরের এই মুহূর্তে আমাদের …
  • ০৬ এপ্রিল ২০২৬
আদালতে আর এস ফাহিমের আইনজীবী থেকে টাকা, বরখাস্ত হলেন সেই পু…
  • ০৬ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন ডা. জুবাইদা
  • ০৬ এপ্রিল ২০২৬
ডিভোর্সেও উৎসব, ব্যান্ড বাজিয়ে মিষ্টিমুখ করে মেয়েকে ঘরে ফির…
  • ০৬ এপ্রিল ২০২৬
জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
close