জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে রাষ্ট্রপতির সম্মতি

২৮ জুলাই ২০১৯, ০৮:৩৩ PM

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আয়োজনে অনুমতি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শিক্ষার্থীদের দীর্ঘ আন্দোলনের ফসল ও বহুল আকাঙ্খিত এই সমাবর্তন আগামী বছর ১১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। রবিবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ৯ এর (১) ধারা অনুযায়ী  রাষ্ট্রপতি ও চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়টির সমাবর্তনে সভাপতিত্ব করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, জবির ১ম সমাবর্তন ২০২০ সালের ১১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ গেন্ডারিয়ার ধূপখোলায় অনুষ্ঠিত হবে।

নবায়নযোগ্য জ্বালানিতে চমক দেখাল যবিপ্রবি, জাতীয় গ্রিডে যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
সরকারি একটি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভিসিকে ভারপ্রাপ্ত ভিসির দায়…
  • ১২ এপ্রিল ২০২৬
১০ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ
  • ১২ এপ্রিল ২০২৬
শত্রুদের জন্য হরমুজ প্রণালিকে ‘মৃত্যুকূপ’ বানানোর হুঁশিয়ারি…
  • ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের উচ্চশিক্ষা: সংকট ও সম্ভাবনা
  • ১২ এপ্রিল ২০২৬
ফের ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি দিলেন ট্রাম্প
  • ১২ এপ্রিল ২০২৬