ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে ইবি ছাত্রলীগের কর্মসূচি

২৮ জুলাই ২০১৯, ০৫:০৫ PM

সারাদেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব শুরু হয়েছে। এর থেকে সাধারণ শিক্ষার্থীদের সুরক্ষা ও ক্যাম্পাসকে ডেঙ্গুমুক্ত রাখার জন্য তিন দিনব্যাপী মশা নিধন কর্মসূচী শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রলীগ। 

রবিবার (২৮ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের পেছনে স্প্রে করে এ কর্মসূচীর উদ্বোধন করেন ইবি শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। এসময় বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে মশা নিধনের মাধ্যমে ক্যাম্পাসকে ডেঙ্গুমুক্ত রাখার জন্য সভাপতি-সম্পাদকসহ ছাত্রলীগের একটি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের এষ্টেট অফিসের সহকারী পরিচালক সাইফুল আলমের সঙ্গে দেখা করেন। এসময় তারা ক্যাম্পাসে মশার বংশ বিস্তার রোধে সব জায়গা নিয়মিত পরিষ্কার-পরিছন্নের দাবি জানান।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘সারাদেশে ডেঙ্গুর প্রকোপ যেভাবে বাড়ছে তাতে আমরা সবাই চিন্তিত। তাই সাধারণ শিক্ষার্থীদের ডেঙ্গুর প্রাদূর্ভাব থেকে সুরক্ষার জন্য আমাদের এই আয়োজন। যেটি আগামী তিন দিন পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অব্যহত থাকবে।’

চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950