কীভাবে কী হলো জাবি ছাত্রী উখিংনুর?

২৭ জুলাই ২০১৯, ০৯:৫০ PM

উখিংনু রাখাইনের (১৯) নাম এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক স্মৃতি। আজ শনিবার বিকেল ৪টার দিকে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতাল থেকে চট্টগ্রাম নেওয়ার পথে মারা যান তিনি। এক সপ্তাহ আগেও তার পদচারণায় মুখর ছিলো ক্যাম্পাস। বন্ধু-বান্ধব নিয়ে চারদিকে বিচরণ করত। এখন সেই সহপাঠিদের স্মৃতি চারণ করতে হচ্ছে অতীতের মুহূর্তগুলোর।

উখিংনু বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের প্রথম বর্ষের (৪৮ তম ব্যাচ) শিক্ষার্থী ও প্রীতিলতা হলের আবাসিক ছাত্রী ছিলেন। তিনি কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা মংবা অং মংবার মেয়ে। 

ডেঙ্গুতে আক্রান্ত: গত ১৭ জুলাই অসুস্থ অবস্থায় উখিংনুকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করে সহপাঠিরা। সেখানে টেস্ট করালে ডেঙ্গু ধরা পড়ে। পরে অবস্থার অবনতি হলে তাঁকে বাড়িতে (কক্সবাজার) আনা হয়। গত বৃহস্পতিবার উখিংনুকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাঁদের জানান, উখিংনু ডেঙ্গুজ্বরে আক্রান্ত। এ অবস্থায় সেখানে দুই দিন তাঁর চিকিৎসা চলে। কিন্তু অবস্থার আরও অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন দায়িত্বরত চিকিৎসক। 

মৃত্যু: উখিংনুর বাবা মংবা অং মংবা জানান, চট্টগ্রামে নেওয়ার পথে লোহাগাড়ার আমিরাবাদ নামক স্থানে গেলে তার মৃত্যু হয়।

উখিংনু রাখাইনের বন্ধু ফার্মেসি বিভাগের ৪৮ তম ব্যাচের শিক্ষার্থী রিফাত খান বলেন, গত ১৭ জুলাই অসুস্থ অবস্থায় উখিংনুকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

শোকাহত এক বান্ধুবী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘তার জ্বর হওয়ার খবর শুনে আমাদের মনে অজানা ভয় কাজ করছিলো। এছাড়া শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যুর খবর আমাদের আরও বেশি চিন্তার মধ্যে ফেলে দেয়। এরইমধ্যে সকালে আমরা তার খোঁজ নিই। জানতে পারি তার অবস্থা ভালো না। আর বিকালে খবর আসে সে আর আমাদের মাঝে নাই।’  

প্রীতিলতা হলের প্রভোস্ট সহযোগী অধ্যাপক আয়েশা সিদ্দিকা বলেন, জ্বরের কারণে প্রথমে সে জাহাঙ্গীরনগর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে ভর্তি হয়েছিল। এরপরে সাভারের এনাম মেডিকেল কলেজে ২দিন চিকিৎসা নিয়ে সে বাড়ি চলে যায়। আজ তার মৃত্যুর খবর পাওয়া গেল। বিষয়টি দুঃখজনক।

লাশ সৎকার: কক্সবাজার কেন্দ্রীয় শ্মশানে লাশ সৎকার করা হবে বলে জানান উখিংনু'র বাবা মংবা অং মংবা।

জাবির শোকবার্তা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উখিংনু বিশ্ববিদ্যালয়ে থাকাকালে নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। ১৮ জুলাই নিউমোনিয়া ও ডেঙ্গু রোগের কথা বলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। 

 

 

কাল বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে যাচ্ছে মাউশির ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, ৩ যুবকের বিরুদ্…
  • ১৫ নভেম্বর ২০২৬
পাবনা মানসিক হাসপাতালে অভিযানে ৬ দালাল আটক, ৫ জনের কারাদণ্ড
  • ১৫ নভেম্বর ২০২৬
রিট খারিজ, স্কুলে ভর্তি হতে পরীক্ষা দিতেই হচ্ছে
  • ১৫ নভেম্বর ২০২৬
আসলেন, উইকেটে গেলেন, গোল্ডেন ডাকে সাজঘরে ফিরলেন
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের তান্ডব, ৬ প্লাটু…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950