৯৬ লাখ টাকা গবেষণা ভাতা পেলেন জবি শিক্ষার্থীরা

২০ জুলাই ২০২৬, ০৭:৪০ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মাস্টার্স (থিসিস), এমফিল ও পিএইচডি পর্যায়ের ৬৪২ জন শিক্ষার্থীকে মোট ৯৫ লাখ ৬৬ হাজার ৪০ টাকা গবেষণা অনুদান দেওয়া হয়েছে। সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে গবেষণা অনুদানের চেক হস্তান্তর করা হয়। অনুদানের অর্থ ইলেকট্রনিক ফান্ডস ট্রান্সফার নেটওয়ার্ক (ইএফটিএন) এর মাধ্যমে শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে গবেষণার কোনো বিকল্প নেই। তাই শিক্ষা ও গবেষণায় আরও বেশি মনোযোগী হতে হবে। তিনি জানান, আগের শিক্ষাবর্ষের তুলনায় এবার গবেষণায় প্রায় দ্বিগুণ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

উপাচার্য আরো বলেন, দীর্ঘ ২১ বছরের পথচলায় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে শিক্ষকদের অবদান গুরুত্বপূর্ণ। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও জবাবদিহির সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। গবেষণা অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভবিষ্যৎ সফলতাও কামনা করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন উপাচার্য বলেন, ইতোমধ্যে ডিনস অ্যাওয়ার্ড, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, গবেষণা অ্যাওয়ার্ড, মেধা ও আবাসন বৃত্তি প্রদান, নতুন শিক্ষাবর্ষের প্রথম দিন থেকেই ক্লাস ও পরিচয়পত্র বিতরণ, আউটকাম-বেইজড এডুকেশন (ওবিই) বিষয়ক প্রশিক্ষণ এবং অনলাইনে অ্যাকাডেমিক ডকুমেন্টের জন্য আবেদন মডিউল চালু করা হয়েছে। শিগ্‌গিরই ‘কুইক রেসপন্স’ অ্যাপও উদ্বোধন করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, গবেষণার মান নিশ্চিত করতে সবাইকে আরও মনোযোগী হতে হবে। এই অনুদান গবেষণার গুণগত মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক এবং গবেষণা অনুদানপ্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. শেখ মো. গিয়াস উদ্দিন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মাস্টার্স (থিসিস) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ৪৯৮ জন শিক্ষার্থীকে জনপ্রতি ৯ হাজার ৯৮০ টাকা, এমফিল ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ৪৯ জনকে জনপ্রতি ২৪ হাজার টাকা এবং বিভিন্ন শিক্ষাবর্ষের মোট ৯৫ জন পিএইচডি গবেষককে জনপ্রতি ৩৬ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। সব মিলিয়ে ৬৪২ জন গবেষকের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৯৫ লাখ ৬৬ হাজার ৪০ টাকা।

শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের ক্লাস শুরুর নতুন তার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
একসময় যার ২০ একর জমি ছিল, ব্রহ্মপুত্র আজ তাকে নিঃস্ব করে দি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্ট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর বিক্ষোভ, সড়ক অবরোধ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ও সুস্থ জীবন পেতে আজ থেকেই গড়ে তুলুন ৭ অভ্যাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬