জবিতে ছাত্রদলের স্মরণসভা

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান

১৯ জুলাই ২০২৬, ১০:০৯ PM
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে ‘স্মরণে জুলাই, ছাত্রদল ও অন্যান্য’ শীর্ষক স্মরণসভা

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে ‘স্মরণে জুলাই, ছাত্রদল ও অন্যান্য’ শীর্ষক স্মরণসভা © টিডিসি ছবি

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শিক্ষার্থীদের ভূমিকা এবং এর চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘স্মরণে জুলাই, ছাত্রদল ও অন্যান্য’ শীর্ষক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের গণতন্ত্র ও নাগরিক অধিকারের পক্ষে একটি ঐতিহাসিক আন্দোলন। এ আন্দোলনে শহীদ ও আহতদের অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

প্রধান আলোচক হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই গণঅভ্যুত্থান একটি প্রজন্মের গৌরবগাথা এবং এটি জাতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তিনি বলেন, এই আন্দোলনের চেতনা ও আদর্শ আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে নিয়মিত আলোচনা ও স্মরণমূলক আয়োজন প্রয়োজন।

সভায় জবি ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, জুলাই আন্দোলন দীর্ঘদিনের গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিক ফল। সভাপতির বক্তব্যে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, জুলাইয়ের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে তা সঠিকভাবে তুলে ধরতে গবেষণা ও স্মরণমূলক কার্যক্রম অব্যাহত রাখতে হবে।

স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন। এ ছাড়া ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, ছাত্রশক্তি ও জকসুর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।

শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের ক্লাস শুরুর নতুন তার…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
একসময় যার ২০ একর জমি ছিল, ব্রহ্মপুত্র আজ তাকে নিঃস্ব করে দি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
২০০ বছরের ইতিহাস ভেঙে মার্কিন মুদ্রায় বসল জীবিত প্রেসিডেন্ট…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে বস্তিবাসীর বিক্ষোভ, সড়ক অবরোধ 
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ও সুস্থ জীবন পেতে আজ থেকেই গড়ে তুলুন ৭ অভ্যাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬