রাবি থেকে দুই মাদকসেবী আটক

২৬ জুলাই ২০১৯, ০৮:৩৯ PM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মাদক সেবনের দায়ে বহিরাগত দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, নগরীর উপশহর এলাকার আশরাফ মিয়ার ছেলে আলী আসিফ (২২) ও তেরখাদিয়া ডাপতলার কেএম জুয়েলের ছেলে তৌফিক ইকবাল (২০)।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘দুই বহিরাগত যুবক মাদক সেবন করছে এমন খবর জানতে পেরে পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে হাতেনাতে তাদেরকে আটক করি। পরে পুলিশকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করি।

জানতে চাইলে মহিতার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বলেন, ‘ক্যাম্পাস থেকে গাঁজা সেবনকারী দুইজনকে আটক করে থানায় নেওয়ার পর কয়েকজন ছাত্রলীগের নেতাকর্মী থানায় আসে। পরে প্রক্টর মুচলেকা নিয়ে দুইজনকে ছেড়ে দিতে বলেন।

প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘অনভিজ্ঞ’ কিউইদের কাছেই ধরাশায়ী বাংলাদেশ
  • ১৭ এপ্রিল ২০২৬
শুধু পাঠ্যপুস্তকে লেখা বাকি, এক দফার ঘোষক তারেক রহমান: আসিফ
  • ১৭ এপ্রিল ২০২৬