আবু সাঈদের রক্তের মধ্য দিয়েই দেশে ফ্যাসিবাদমুক্তের যাত্রা শুরু হয়: ইবি উপাচার্য

১৬ জুলাই ২০২৬, ০৩:০২ PM
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে গাছে পানি দিচ্ছেন ইবি উপাচার্য

বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করে গাছে পানি দিচ্ছেন ইবি উপাচার্য © টিডিসি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেছেন, আজকের এই দিনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হন। তার আত্মত্যাগ দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনে নতুন গতি এনে দেয় এবং বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। আবু সাঈদের রক্তের মধ্য দিয়েই দেশে ফ্যাসিবাদমুক্তের যাত্রা শুরু হয়।

তিনি বলেন, ‘আবু সাঈদের অবদানকে স্বীকৃতি জানিয়ে রাষ্ট্র আজকের দিনটিকে জুলাই দিবস হিসেবে পালন করছে। যারা জুলাই আন্দোলনে আত্মহতি দিয়েছেন, তারা যেন যথাযথ সম্মান, মর্যাদা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পান, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে আশা করছি।’

বৃহস্পতিবার (১৬ জুলাই) জুলাই শহীদ দিবস উপলক্ষে চব্বিশের জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ইবি প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

এ সময় জুলাই-আগস্ট-২০২৪, ছাত্র-জনতার অভ্যুত্থান দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস শাহীদ মিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক ছাত্রনেতারা। 

এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশে যে দ্বিতীয় স্বাধীনতার সূচনা হয়েছে, সেই দিনকে স্মরণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন যে কর্মসূচি গ্রহণ করেছে, তা প্রশংসনীয়। জুলাই থেকে আগস্ট পর্যন্ত যেসব কর্মসূচি নেওয়া হয়েছে, সেগুলো যথাযথভাবে বাস্তবায়িত হবে বলে আশা করি।’

এ ছাড়া জুলাই শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনা ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

ট্যাগ: ইবি
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপী…
  • ১৬ জুলাই ২০২৬
আজ বিশ্ব সাপ দিবস: মাসে ৮ কোটি টাকার সাপের বিষ সংগ্রহ সম্ভব…
  • ১৬ জুলাই ২০২৬
স্বাস্থ্যখাতে প্রযুক্তির যে অগ্রগতি ৫-১০ বছরে হতো, এখন তা দ…
  • ১৬ জুলাই ২০২৬
৪৭তম বিসিএস: নতুন করে ক্যাডার হলেন আরও ১৪ জন
  • ১৬ জুলাই ২০২৬
স্পেন নাকি আর্জেন্টিনা, কার হাতে উঠবে ট্রফি? চাঞ্চল্যকর তথ্…
  • ১৬ জুলাই ২০২৬
স্কুল-কলেজের জুলাই মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence